Thursday, May 14, 2026

শুভেন্দুর কনভয়ের ধা.ক্কায় হ.ত যুবক, অব.রোধ চণ্ডীপুরে

Date:

Share post:

নির্লজ্জতার চরম সীমা ছাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা (Opposition Leader)। বৃহস্পতিবার তার কনভয়ের ধাক্কায় এক নিরীহ সাইকেল আরোহীর মৃত্যু হয়। ন্যক্কারজনক ঘটনা ঘটার পরেও থামেনি কনভয়। ক্ষুব্ধ এলাকার মানুষ। গভীর রাতে জাতীয় সড়ক অবরোধ করেন। উত্তেজনা তুঙ্গে।

ঘটনা ঘটে ১১৬/বি জাতীয় সড়কে। দিঘা-নন্দকুমারের মাঝে চণ্ডীপুরে। কনভয় যাওয়ার সময় সাইকেল আরোহী সেখ ইসরাফিলকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপরেই চণ্ডীপুরের জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দাবি, এবার শাস্তি চাই গদ্দারের। বেপরোয়া গাড়ি চালানোর দায় তাকেই নিতে হবে। এর আগে আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে মানুষের মৃত্যু হওয়ার পরেও অভিযুক্ত গদ্দারবাহিনী ন্যুনতম মানবিক সৌজন্য দেখিয়ে ঘটনাস্থলে যায়নি। এবারও একই ঘটনা। এবার তারা শেষ দেখে ছাড়তে চান। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে সাধারণ মানুষের বিক্ষোভ। পুলিশের কাছে দাবি, অভিযুক্তকে চরম শাস্তি দিতে হবে।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম শেখ ইসরাফিল (৩৩)। তাঁর বাড়ি ভৈরবপুরে। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অমরনাথ কে বলেন, ‘‘চণ্ডীপুরে একটা দুর্ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় দুর্ঘটনা বলে অভিযোগ এসেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখছি। এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এলাকায় উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার পাশাপাশি ঠিক কী ঘটনা ঘটেছে, সেটা আমরা খতিয়ে দেখার পরেই এই নিয়ে বিশদে বলতে পারব।’’

এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি শুভেন্দু অধিকারীর। এমনকী এ বিষয় নিয়ে কথাও বলতে চাননি তিনি।


 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...