Thursday, May 7, 2026

শুভেন্দুর কনভয়ের ধাক্কায় পথচারীর মৃ*ত্যুতে সরব তৃণমূল

Date:

Share post:

বিরোধী দলনেতার কনভয়ের ধাক্কায় এক নিরীহ সাইকেল আরোহীর মৃত্যু হয়।তবুও তাপ উত্তাপ নেই শুভেন্দু অধিকারীর। ন্যক্কারজনক এই ঘটনা ঘটার পরেও থামেনি কনভয়। ক্ষুব্ধ এলাকার মানুষ। গভীর রাতে জাতীয় সড়ক অবরোধ করেন। উত্তেজনা তুঙ্গে। বিরোধী দলনেতার গ্রেফতারের দাবিতে চণ্ডীপুর যাচ্ছে তৃণমূল প্রতিনিধিদল। কাঁথিতেও বিক্ষোভ হবে।শুক্রবারই সকাল সাড়ে দশটায় চণ্ডীপুর পৌঁছে যাবেন দোলা সেন, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বীরবাহা হাঁসদা, সুদীপ রাহা, দেবাংশু ভভট্টাচার্য, জয়া দত্ত ও তন্ময় ঘোষ।

আরও পড়ুন:বেপরোয়া কনভয় কাড়ল তরতাজা প্রাণ, ফিরেও তাকালেন না শুভেন্দু! গ্রেফতারি চাইলেন কুণাল




বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ১১৬/বি জাতীয় সড়কে। দিঘা-নন্দকুমারের মাঝে চণ্ডীপুরে। কনভয় যাওয়ার সময় সাইকেল আরোহী শেখ ইসরাফিলকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এরপরেই চণ্ডীপুরের জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দাবি,শুভেন্দু শাস্তির দাবি করা হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর দায় তাকেই নিতে হবে। এর আগে আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হওয়ার পরেও অভিযুক্ত গেরুয়াবাহিনী ন্যূনতম মানবিক সৌজন্য দেখিয়ে ঘটনাস্থলে যায়নি। এবারও একই ঘটনা। এবার তাঁরা শেষ দেখে ছাড়তে চান। রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে চলে সাধারণ মানুষের বিক্ষোভ। পুলিশের কাছে দাবি, অভিযুক্তকে চরম শাস্তি দিতে হবে।

 

 

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...