Thursday, May 7, 2026

হানিট্র্যা*পে ফেঁ*সে দেশের প্রতির*ক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানে চালান! ধৃত ডিআরডিও বিজ্ঞানী

Date:

Share post:

মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা পুনেতে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র এক উচ্চপদস্থ আধিকারিককে গ্রেফতার করেছে। ওই আধিকারিক পাকিস্তানের গুপ্তচর সংস্থার হানিট্র্যাপে পা দিয়েছিলেন বলেই মনে করছেন এটিএস কর্তারা। তিনি বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র-সহ ডিআরডিওর বেশ কয়েকটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজ করেছেন। তাঁর বিরুদ্ধে সরকারি তথ্যের গোপনীয়তার ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই ব্যাপারে মহারাষ্ট্র পুলিশের এক উচ্চপদস্থ এটিএস আধিকারিক বলেছেন , ডিআরডিও থেকে এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই তদন্ত শুরু করে এটিএস। পুলিশকর্তা আরও বলেন, ‘বুধবার ওই ডিআরডিও আধিকারিককে গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার পুনের এক আদালতে তাঁকে হাজির করানো হয়। তাঁকে এটিএসের হেফাজতে নেওয়া হয়েছে। ডিআরডিওর প্রাথমিক তথ্য দিয়ে তিনি সাহায্য করছে।’
মহারাষ্ট্র পুলিশের আধিকারিক আরও বলেন, ‘প্রাথমিকভাবে এটি হানিট্র্যাপের ঘটনা বলেই মনে করা হচ্ছে। ধৃত ব্যক্তি এক সিনিয়র বিজ্ঞানী। তিনি পাকিস্তানের এজেন্টদের খপ্পরে পড়েছিলেন। তাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।
সোশ্যাল মিডিয়ায় মহিলাদের ছবি ব্যবহার করে ওই আধিকারিককে ফাঁদে ফেলা হয়েছিল। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবর থেকে ধৃত বিজ্ঞানী ভয়েস বার্তা এবং ভিডিও কলের মাধ্যমে পাকিস্তানের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেই থেকে বেশ কিছু সংবেদনশীল তথ্যও তিনি ভাগ করে নিয়েছেন বলেই প্রাথমিকভাবে তদন্তে মনে হচ্ছে।’
এরই পাশাপাশি, এমন ধরনের অভিযোগে রাজস্থান থেকে পাঞ্জাব-সহ বিভিন্ন জায়গায় একাধিক সেনা এবং সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান গ্রেফতার হয়েছেন। পাকিস্তানের পাশাপাশি, চিনের বিরুদ্ধেও ভারতীয় সেনাকর্তা এবং বিজ্ঞানীদের হানিট্র্যাপে জড়ানোর অভিযোগ বারবার উঠেছে। বিভিন্ন সময় এই সব অভিযোগে গ্রেফতারও হয়েছেন একাধিক সেনা আধিকারিক এবং প্রতিরক্ষা বাহিনী ও গবেষণার সঙ্গে যুক্ত আধিকারিকরা। এমনকী, বিদেশ মন্ত্রকের আধিকারিকদেরও বারবার হানিট্র্যাপে ফেলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

Related articles

ISL: আপুইয়াকে নিয়ে স্বস্তি, ডার্বি নয় লোবেরার ফোকাসে শুধুই গোয়া ম্যাচ

মোহনবাগানের(Mohun Bagan) মিশন এফসি গোয়া। বৃহস্পতিবার সকালে গোয়া উড়ে গেল সবুজ মেরুন ব্রিগেড। ফিট হলেও  আপুইয়াকে পুরো ম্যাচে...

টিভিকের নয়া চ্যালেঞ্জ! জোট সঙ্গী কি ডিএমকে-এআইডিএমকে?

খুব অল্প সময়ের লড়াইয়ে তামিলনাড়ুতে এই প্রথমবার উঠে এসেছে থলপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম। ৫০ বছরেরও বেশি...

এশিয়ান গেমসে নামার স্বপ্নভঙ্গ, ফেডারেশেনর চক্রান্তে প্রত্যাবর্তনে ধাক্কা ভিনেশের

আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তনের আগেই বড় ধাক্কা ভিনেশ ফোগাটের (Vinesh Phogat)। ভারতীয় কুস্তি ফেডারেশনের চক্রান্তে আসন্ন এশিয়ান গেমসে অংশ...

অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে প্রোফাইল ছবি বদল প্রধানমন্ত্রীর, ‘সন্ত্রাসবাদীদের রেহাই নেই’ বার্তা ভারতীয় সেনার

পহেলগামে হামলার (Pahelgam attack) পাল্টা জবাব দিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের বর্ষপূর্তিতে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি বদলালেন...