Thursday, May 7, 2026

উপত্যকায় জ.ঙ্গিদমন অভিযানে নি*হত ২ সেনা জওয়ান,জ*খম ৪

Date:

Share post:

উপত্যকায় জঙ্গি হামলায় মৃত্যু হল দুই সেনা আধিকারিকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ৪ সেনা আধিকারিক। শুক্রবার সকালে জম্মু কাশ্মীরের রাজৌরি সেক্টরে সেনা ও জঙ্গি সংঘর্ষে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন:ফের উত্তপ্ত উপত্যকা! সেনা-জ.ঙ্গি গুলির লড়াইয়ে আ*হত ১ জওয়ান

সেনা সূত্রে খবর, শুক্রবার সকালে রাজৌরি সেক্টরের অন্তর্ভুক্ত কান্দি জঙ্গলে সন্ত্রাসদমন অভিযান চালানো হচ্ছিল। আশেপাশের এলাকায় চলছিল নিবিড় তল্লাশি। সে সময়ই সেনা জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। আহত হন চার জন।



সেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে,নিরাপত্তারক্ষীরা গোপন সূত্রে খবর পায় রাজৌরি জেলার কেসারা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই সূত্র ধরেই সেনাবাহিনী, পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ একটি দল অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। সকাল সাড়ে সাতটা নাগাদ জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধ শুরু হয় সেনার। হঠাৎই সেনার উদ্দেশে বোমা ছুড়ে দিয়ে জঙ্গলের ভিতর পালিয়ে যায় জঙ্গিরা। আহত সেনা আধিকারিকরা উধমপুরের কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন। সেনার তরফে  জানানো হয়েছে, নতুন করে ওই এলাকায় অভিযান চালাবে তারা।

 

 

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...