Friday, May 8, 2026

মালদহে চলন্ত প্যাসেঞ্জার ট্রেনে আ.গুন, আত.ঙ্কে যাত্রীরা

Date:

Share post:

মালদহে প্যাসেঞ্জার ট্রেনে অগ্নিকাণ্ডের (Fire Incident in Passenger Train) ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। হাওড়া -নিউ জলপাইগুড়ি রুটে (Howrah NJP Route) মালাহার স্টেশনের (Malahar Station) কাছে চলন্ত ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। কোনওমতে ট্রেনটিকে সামসি স্টেশনে আনা হয়। আতঙ্কে ট্রেন থেকে দ্রুত নেমে পড়েন যাত্রীরা। ইঞ্জিনের পরের কম্পার্টমেন্ট থেকে ধোঁয়া বেরিয়ে আসতে চাঞ্চল্য ছড়ায়।

হাওড়া এনজিপি রুটের মালাহার স্টেশনে প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগার ঘটনায় আটকে পড়ে বহু যাত্রীবাহী ট্রেন। প্রায় ৪০ মিনিট ধরে আটকে থাকে বন্দেভারত এক্সপ্রেস (Vandebharat Express)। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। রেলের তরফ থেকে আধিকারিক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। হতাহতের কোনও খবর নেই।


 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...