Sunday, May 31, 2026

জ্বলছে মণিপুর অথচ মোদি ব্যস্ত সিনেমার প্রচারে! তোপ ওয়েইসির

Date:

Share post:

ভোটমুখী কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রশংসা করে কংগ্রেসকে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এই ইস্যুকে হাতিয়ার করে এবার কড়া ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেন মিম(AIMIM) প্রধান আসাদুদ্দিন ওয়েইসি(Asaduddin Owaisi)। কর্নাটকে(Karnataka) নির্বাচনী প্রচারে গিয়েই ওয়েইসি জানালেন, অগ্নিগর্ভ মণিপুর, উপত্যকায় সেনা শহিদ হচ্ছেন অথচ মোদি ব্যস্ত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য কেরালা স্টোরি’র প্রচারে।

কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে মিম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি বলেন, “দুঃখের বিষয়, পাক জঙ্গিরা আমাদের সেনাকে খুন করছে এবং হিংসা ছড়িয়ে পড়েছে মণিপুরে। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বলেছেন একটি কাল্পনিক ছবি নিয়ে!” প্রসঙ্গত, সদ্য মুক্তি পেয়েছে কেরলের হিজাব বিতর্কের উপর নির্মিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। যা নিয়ে বিতর্ক চরম আকার নিয়েছে। এই সিনেমার প্রশংসা করে এবং কংগ্রেসকে আক্রমণ শানিয়ে সম্প্রতি কর্নাটকে ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “পিছনের রাস্তা দিয়ে সন্ত্রাসকে সমর্থন করছে কংগ্রেস।” এই ইস্যুতেই এবার মোদিকে আক্রমণ শানালেন মিম প্রধান।

Related articles

গল্ফগ্রিনের ফ্ল্যাট থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার, পুলিশের নজরে ২ অভিযুক্ত

দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন (Golf Green in South Kolkata) এলাকার একটি ফ্ল্যাট থেকে এক যুবক ও তাঁর বান্ধবীর দেহ...

হামলার জন্য বিজেপিকে দায়ী করে বিরোধী ঐক্যের বার্তা অভিষেকের! পাশে থাকার জন্য INDIA-র শরিকদের ধন্যবাদ

সোনারপুরে (Sonarpur) ভোট-পরবর্তী হিংসায় মৃত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বেনজির আক্রমণের মুখে পড়েন ডায়মন্ড...

জনপ্রতিনিধিদের নিরাপত্তা কোথায়? আক্রান্ত কল্যাণকে দেখতে গেলেন দলনেত্রী

গতকাল অভিষেকের (Abhisekh Banerjee) পর রবিবার চণ্ডীতলায় হামলা লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kallyan Banerjee) উপর। রক্তাক্ত...

বিক্রমই ‘তারকাটা’ প্রযোজক, রবিবাসরীয় ভিডিও পোস্টে জানালেন অভিনেতা নিজেই 

দুদিন আগে বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন জি ফাইভের 'তারকাটা' (Taarkata) সিরিজের প্রযোজনা থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন অভিনেতা...