Tuesday, March 17, 2026

উত্তরপাড়ার মানুষের সঙ্গেই জন্মদিন পালন বিধায়ক কাঞ্চনের

Date:

Share post:

তিনি নাকি নিজের বিধানসভা কেন্দ্রে থাকেনই না! বিরোধীদের এই কুৎসার জবাব দিতে নিজের জন্মদিন নিজের কেন্দ্রের মানুষদের সঙ্গে পালন করলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক।

শনিবার, কাঞ্চন মল্লিকের জন্মদিন ও বিধায়ক হিসৈবে দ্বিতীয় বর্ষপূর্তির দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। আগামী দিনে পঞ্চায়েত ভোটে রাজ্য সরকারের কাজ দেখেই তৃণমূলকে বাংলার মানুষ জেতাবে বলে আশা উত্তরপাড়ার বিধায়কের।

এদিনটা উত্তরপাড়া বিধানসভার মানুষ ও দলীয় নেতা কর্মীদের সঙ্গেই পালন করলেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। কানাইপুর শাস্ত্রীনগর বিধায়ক কার্যালয়ে কেক কাটেন। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র তিনি প্রথমদিন এসেই মানুষের ভালোবাসায় ভেসে গিয়েছিলেন বলে জানান কাঞ্চন। এছাড়াও তাকে যোগ্য সহায়তা করেছে তৃণমূল দলের নেতা-কর্মীরা। তাঁর বিধানসভা কেন্দ্রের আলো, জল, নিকাশি ব্যবস্থা সব স্তরেই ব্যাপক উন্নয়ন হয়েছে। বিরোধীরা তিনি টিকিট পাওয়ার পর তাঁকে বহিরাগত আর কাজ করতে পারবে না বলে অপপ্রচার করেছিল। এই দু বছর তিনি সব দিক থেকে মানুষের কাজ করে বিরোধীদের উত্তর দিয়ে দিয়েছেন বলে জানান বিধায়ক।

আরও পড়ুন- অ্যাপ ক্যাব রাজ্যের গাইডলাইন না মানলে কড়া শাস্তি, চালু হবে সরকারি পরিষেবাও: স্নেহাশিস

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...