Saturday, March 14, 2026

বড়সড় না*শকতা এড়াল পুলওয়ামা,বিপুল পরিমাণ আই*ইডি উদ্ধার

Date:

Share post:

কয়েকদিন আগেই শহীদ হয়েছেন পাঁচ জওয়ান।জি-২০ সম্মেলনের আগেই সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত কাশ্মীর। এর মধ্যে বড়সড় নাশকতা এড়াল পুলওয়ামা। তবে এবার পুলিশের সাফল্য। বড়সড় নাশকতার ছক বানচাল হল। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আইইডি। গ্রেফতার হয়েছে এক যুবক।

জানা গিয়েছে, পুলওয়ামায় জঙ্গিরা বড় নাশকতার ছক কষেছিল।কাশ্মীর পুলিশের তৎপরতায় চক্রান্ত বানচাল হয়েছে। এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃত ইসফাক আহমেদ ওয়ানি আরিগামের বাসিন্দা। তাকে জেরা করে তল্লাশিতে ৫-৬ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

কাশ্মীরের রাজৌরি এলাকায় জঙ্গিদমনে অভিযান চালায় সেনা। সেই সময়েই জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। পাঁচজন জওয়ানের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন রাজ্যের,নাম সিদ্ধান্ত ছেত্রী। এরপরই বারামুলার একটি জঙ্গি ডেরায় অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। দু পক্ষের সংঘর্ষে নিহত হয় এক জঙ্গি।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জেলায় ভারতীয় সেনার একটি গাড়ি আত্মঘাতী বোমার শিকার হয়। এই হামলায় ৪০ জন সিআরপিএফ শহীদ হয়। পাকিস্তান ভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ এই হামলার দায়ভার স্বীকার করে।

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...