Thursday, May 14, 2026

পায়ে বল: বেলডাঙায় উদীয়মান খেলোয়াড়দের পাশে অভিষেক

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে এই এখন মুর্শিদাবাদে রয়েছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিভিন্ন ব্লকে জনসংযোগ যাত্রায় কখনও রোড শো, কখনও পদযাত্রা, কখনও জনসভা বা কর্মিসভা করছেন অভিষেক। নীবিড় জনসংযোগে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে মেঝেতে বসে মাছ-ভাত খাচ্ছেন। রাস্তার ধারের চায়ের দোকানে চা পান করতে করতে চলছে সুবিধা-অসুবিধা জেনে নেওয়া। রবিবার, বিকেলে তিনি মুর্শিদাবাদের বেলডাঙায় একঝাঁক উদীয়মান খেলোয়াড়দের সঙ্গে দেখা করলেন অভিষেক। একশটে জালে জড়ালেন বল।

রবিবার সকালে ভগবানগোলা, নওদা, জিয়াগঞ্জে রোড শো করেন অভিষেক। জনজোয়ার তাঁর রোড শো ঘিরে। এরপর বেলডাঙায় যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে কিশোর, তরুণ খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন তিনি। আবদার মেনে ফুটবলে সই দেন। তারপরই নিজেই বলে শট মারেন। সোজা বল গিয়ে ঢোকে গোল পোস্ট। মাঠ জুড়ে আওয়াজ ওঠে “গোওওল”।

অভিষেক নিজের পেজে এই ছবি পোস্ট করে লেখেন, “এই প্রতিভাবান ছেলে-মেয়েরাই বাংলার ক্রীড়া জগতের ভবিষ্যৎ। ওদের দুচোখে অনেক স্বপ্ন। সেই স্বপ্নপূরণ করতে প্রতি মুহূর্তে পরিশ্রম ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে এই তরুণের দল। এই লড়াইয়ে আমি ওদের পাশে থাকবই। সবরকমভাবে সহযোগিতা করব।এই তরুণদের ক্রীড়ামনস্কতা ও প্রত্যয় যে-কোনও বাধা, বিপত্তি পেরিয়ে যাওয়ার শক্তি জোগায়। বাংলার প্রতিটি কোণায় এই মানসিকতার প্রসার ঘটাব আমরা।“

সবসময় ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে পাশে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খেলার জন্য ক্লাবগুলি আর্থিক সাহায্যও দেয় রাজ্য। এদিন, তরুণ খেলোয়াড়দের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিলেন তৃণমূল সাংসদ।

 


 

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...