Saturday, March 14, 2026

‘মোকা’র প্রভাবে দহনজ্বালা আরও বাড়বে বঙ্গে

Date:

Share post:

বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। ক্রমেই তা আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কিন্তু কবে ঘূর্ণিঝড় আসবে এবং কোন পথে তা এগোবে তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছুই জানায়নি হাওয়া অফিস। তবে ‘মোকা’র সামগ্রিক পরিস্থিতির উপর নজর রেখেছে মৌসম ভবন।

আরও পড়ুন:মঙ্গলের সন্ধেতেই তৈরি ঘূর্ণিঝড়, আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত হাওয়া অফিসের!

ইতিমধ্যেই মৌসম ভবন জানিয়েছে, বুধবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তার পর বৃহস্পতিবার উত্তর-উত্তরপশ্চিম দিক বরাবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে।
এরপরই ‘মোকা’র পথ বদল হতে পারে। বাঁক নিয়ে তা উত্তর-উত্তরপূর্ব দিক বরাবর বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগোতে পারে। তবে ঘূর্ণিঝড় কোথায় আছড়ে পড়বে, তা এখনও জানা যায়নি। মনে করা হচ্ছে, চলতি সপ্তাহের শেষেই স্থলভাগে আছড়ে পড়তে পারে ‘মোকা’।

প্রসঙ্গত, ঘূর্ণিঝড় ‘মোকা’ বাংলাতে নয়, চলে যেতে পারে বাংলাদেশের দিকে। ক্ষতির আশঙ্কা থাকছে ওড়িশাতেও। তবে এর প্রভাবে গরম বাড়বে বঙ্গে।এমনকী মোকার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত চরম তাপপ্রবাহে পুড়তে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। তালিকায় রয়েছে কলকাতার নামও।

 

 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...