Wednesday, February 25, 2026

‘সচিনের রেকর্ড ভাঙা আমার কাছে আবেগঘন মুহূর্ত’ : বিরাট

Date:

Share post:

ক্রিকেটের কেরিয়ারে ব‍্যাট হাতে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বিরাট কোহলি। বিরাটের সামনে রয়েছে আরও একটি রেকর্ড ভাঙার হাতছানি। একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান রয়েছে সচিন তেন্ডুলকরের। তার থেকে মাত্র চার ধাপ দূরে দাঁড়িয়ে বিরাট কোহলি। চলতি বছরই এই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কোহলির কাছে। চলতি বছর একাধিক একদিনের ম্যাচ খেলবে ভারত, আর তাতে সচিনকে টপকে যাওয়ার সুযোগ থাকছে কোহলির সামনে। যদিও সেই রেকর্ড ভাঙা বিরাটের জন্য একটি ‘আবেগজনক মুহূর্ত’ হবে বলে জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

এদিন এক অনুষ্ঠানে বিরাট বলেন,” আমার কাছে খুব আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হবে সেই সময়।” এখনও পযর্ন্ত বিরাট ২৭৪টি একদিনের ম‍্যাচ খেলেছেন। এরই মধ্যে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৬টি শতরান। যদি আসন্ন একদিনের ম‍্যাচে তাঁর ব্যাট থেকে আরও তিনটি শতরান আসে, তাহলে বিরাট তাঁর শৈশবের আইডল সচিন তেন্ডুলকরের শতরানের সমান হয়ে যাবেন। উল্লেখ্য, কিছু দিন আগেই মুম্বইয়ে আইপিএলের ম্যাচের আগে কোহলি এবং সচিনের দেখা হয়। দু’জনকে হাসিঠাট্টা করতে দেখা গিয়েছে, যে ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:কলকাতার বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়েন চ‍্যাহাল

 

spot_img

Related articles

উদাহরণ কেরালম, ফের দিল্লিকে ‘ইন্দ্রপ্রস্থ’ করার দাবি জানিয়ে চিঠি বিজেপি সাংসদের

বামশাসিত কেরালার নাম বদলে সিলমোহর মিলতেই ফের রাজধানীর নাম পরিবর্তনের ধুঁয়ো তুলল বিজেপি। মঙ্গলবারই, রাজ্যের দাবি মেনে আনুষ্ঠানিকভাবে...

কলকাতা পুলিশের বড় সাফল্য! তিলজলা শুটআউটে একদিনের মধ্যে ধৃত বাবা-ছেলে

তিলজলা শুটআউট (Tiljala Shootout) কাণ্ডে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ (Kolkata Police)। পুলিশি তৎপরতায় মঙ্গলবার গভীর রাতে কলকাতা...

ভাঙড়ের রাসায়নিক বিস্ফোরণ: ৮ দিন পর হাসপাতালে মৃত্যু শিশুর

শেষ রক্ষা হল না। ভাঙড়ের রাসায়নিকের ড্রাম বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত চার বছরের শিশুর মৃত্যু হল এম আর...

‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! আপাতত রণবীরের সিং-এর (Ranveer Singh) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কান্তারা ১...