Thursday, May 14, 2026

মোকার প্রভাব না পড়লেও, বাংলায় আসছে জোড়া কালবৈশাখী!

Date:

Share post:

ঘূর্ণিঝড় মোকা (Cyclone Mocha) নিয়ে অনেক জল্পনার পর অবশেষে তা তীব্র ঘূর্ণিঝড় (Cyclone) হয়ে প্রায় ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে মায়ানমারে আছড়ে পড়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১টার কিছু সময় পর থেকেই শুরু হয় ল্যান্ডফল। শেষ খবর পাওয়া অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের (Bangladesh) কক্সবাজার ও মায়ানমারের উত্তর উপকূল দিয়ে বয়ে যাচ্ছে মোকা (Mocha) । ঝড়ের তান্ডবে বিধ্বস্ত মায়ানমার উপকূল ।এই এলাকায় এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার। যদিও বঙ্গবাসী এর ছিটেফোটাও টের পাননি। উল্টে গরম এত বেড়েছে যে চাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থেকেছে আট থেকে আশি। তবে এবার জোড়া কালবৈশাখীর বিপদ ঘনাচ্ছে বাংলার আকাশে। সতর্ক করছে হাওয়া অফিস (Alipore Weather Department)।

প্রচন্ড গতি নিয়ে স্থলভাগে ঝাঁপিয়ে পড়ার আগেই সব জলীয়বাষ্প টেনে নিয়েছে মোকা (Cyclone Mocha)। খুব স্বাভাবিকভাবেই বাংলার চোখে আপাতত এই ঘূর্ণিঝড় ভিলেনের ভূমিকা নিয়েছে। তীব্র তাপ প্রবাহ আর অস্বস্তিকর গরমে নাজেহাল বঙ্গবাসী। জেলায় জেলায় তাপমাত্রা পারদ গত কয়েকদিনে একাধিকবার ৪০ ডিগ্রি পেরিয়ে গেছে। তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মোকার জন্য চলতি মরশুমে আন্দামানে আগেই প্রবেশ করবে বর্ষা। বঙ্গের বরাত বদল হবে আগামী ১৬ তারিখ থেকে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ১৬ মে থেকে ২০ মে উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি সম্ভাবনা রয়েছে। অপরদিকে, দক্ষিণবঙ্গে ১৭ মে থেকে ২০ মে দক্ষিণবঙ্গে কলকাতা সব বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ জোড়া কালবৈশাখী দুয়ারে অপেক্ষা করছে। কিন্তু তার আগের দুদিন অসম্ভব গরমে কষ্ট বাড়বে।

 

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...