Thursday, May 14, 2026

ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে তরুণীকে ব্ল্যা.কমেল! গ্রে.ফতার দিলীপ ঘোষের “গুণধর” ভাইপো

Date:

Share post:

গোপনে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মোবাইলে তুলে ব্ল্যাকমেল! সাইবার ক্রাইমে তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ভাইপো! বিজেপি নেতার গুণধর ভাইপোর নাম অরিন্দম ঘোষ। অভিযুক্ত দিলীপবাবুর ছোট ভাই হীরক ঘোষের ছেলে।

আজ, রবিবার ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। অভিযোগ, এক তরুণীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল দিলীপ ঘোষের ভাইপো অরিন্দমের। পরে সেই সম্পর্ক ভেঙেও যায়। অন্যদিকে, সম্পর্কে থাকাকালীন ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি তুলেছিলেন দিলীপ ঘোষের ভাইপো অরিন্দম। তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটও ছিল অরিন্দমের কাছে। অভিযোগ, ওই তরুণী অন্য সম্পর্কে জড়াতে গেলে সেই দেখিয়ে ব্ল্যাকমেল করা শুরু করে অরিন্দম। বাধ্য হয়ে ঝাড়গ্রাম সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়।

ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকার ওই তরুণীর অভিযোগ, ২০২১ সাল থেকে অরিন্দমের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কিন্তু বিয়ে করার কথা বললেই ঘুরে বসতো অরিন্দম। এর ফলে ওই তরুণীর সঙ্গে সম্পর্কে চিড় ধরে। নতুন করে অন্য একটি সম্পর্কেও জড়ান তরুণী। অভিযোগ, এরপর থেকেই দিলীপবাবুর ভাইপো অরিন্দম তাঁকে হুমকি দিতে শুরু করে। ব্যক্তিগত বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবেন বলে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে অরিন্দমের নামে।

অভিযোগ, ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্টে অরিন্দম ইতিমধ্যেই ওই তরুণীর বেশ কিছু আপত্তিকর ছবি, চ্যাট আপলোডও করে দিয়েছে। এমনকী ওই তরুণীকে তাঁর সঙ্গে সম্পর্কে থাকার জন্য চাপ দেওয়া হচ্ছিল দিলীপ ঘোষের ভাইপোর তরফে। তদন্তে নেমে পুলিশ অরিন্দমের কাছ থেকে একটি মোবাইল ফোন, বেশ কিছু রেকর্ডেড ভিডিও, ছবি উদ্ধার করেছে।

আরও পড়ুন:মোকার প্রভাব না পড়লেও, বাংলায় আসছে জোড়া কালবৈশাখী!

 

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...