Wednesday, May 13, 2026

ম‍্যাচ জিতেও স্বস্তি নেই নাইট অধিনায়কের, জরিমানা নীতীশকে

Date:

Share post:

ম‍্যাচ জিতেও স্বস্তি নেই কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানার। গতকাল চিপকে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারায় কলকাতা। কিন্তু এরই মধ‍্যে শাস্তির খাঁড়া নাইট অধিনায়কের মাথায়। চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি দেওয়া হল কেকেআরকে। অধিনায়ক নীতীশ রানাকে জরিমানা করা হয়েছে ২৪ লক্ষ টাকা। জরিমানা হয়েছে বাকি ক্রিকেটারদেরও।

এদিন একটি বিবৃতিতে আইপিএল জানিয়েছে,”চেন্নাইয়ের বিরুদ্ধে মন্থর বোলিংয়ের জন্য কেকেআরের শাস্তি হয়েছে। যেহেতু এটা তাদের দ্বিতীয় অপরাধ, তাই নীতীশের ২৪ লক্ষ টাকার জরিমানা হয়েছে। বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশের মধ্যে যেটা কম, সেটা জরিমানা হিসাবে দিতে হবে।”

চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার শাস্তি পেল কেকেআর। দ্বিতীয়বার শাস্তি হওয়ায় চাপ বেড়েছে নীতীশের উপর। কারণ, আর একটি ম্যাচে মন্থর বোলিং করলে এক ম্যাচ নির্বাসিত হতে হবে তাঁকে। আইপিএলের নিয়ম অনুয়ায়ী, প্রথমবার মন্থর বোলিংয়ের জন্য ১২ লক্ষ টাকা, দ্বিতীয় বারের জন্য ২৪ লক্ষ টাকা ও তৃতীয় বার ভুল করলে এক ম্যাচ নির্বাসনের শাস্তি দেওয়া হয়।

এদিকে ম‍্যাচ জিতেও বিস্ফোরক নীতীশ রানা। চেন্নাইকে হারিয়ে নীতীশ বলেন, “আমার মনে হয় কেকেআর ছাড়া বাকি সব দল ঘরের মাঠের সুবিধা পায়। ওখানে আমরা ব্যাটিং উইকেটে খেললে ২০০-র বেশি রান করি। আবার মন্থর পিচে খেলা হলে রান কম হয়। ফলে ব্যাটারদের বার বার নিজেদের পিচের সঙ্গে মানিয়ে নিতে হয়। এটা বাকি দলগুলোকে করতে হয় না।”

আরও পড়ুন:চেন্নাই ম‍্যাচে অভিনব দৃশ্য, গাভাস্করে জামায় সই মাহির

 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...