Tuesday, February 24, 2026

ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক! বকেয়া আনুন আরও ৩ শতাংশ ডিএ দেব: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দিনের পর দিন কাজের সময় দফতরে না থেকে ডিএ-র দাবিতে রাস্তায় বসে, মিছিল করে আন্দোলন করছেন রাজ্য সরকারিদের কর্মীদের একাংশ। সোমবার, নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারীদের তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তুললেন, অফিসের সময়ে আপনারা রাস্তায় বিক্ষোভ করছেন। মানুষ তো পরিষেবা পাচ্ছে না। এতে সার্ভিস রুল ব্রেক হচ্ছে না? মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, DA বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক।

এদিন, সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, “মহার্ঘ্যভাতা অধিকার নয়, ঐচ্ছিক। মুখ্যমন্ত্রী কথায়, ডিএ ম্যান্ডেটরি নয়। অপশন। তাও আমরা দিয়েছি।“ এক তিরে বিজেপি-কংগ্রেস-সিপিএমকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তীব্র আক্রমণ করে তিনি বলেন, যাঁরা এই বাংলায় জন্ম গ্রহণ করেছেন, তাঁরা বলছেন বাংলার টাকা বন্ধ করো। বাংলার প্রাপ্য আদায়ের কথা বলে না। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা পড়ে আছে দিল্লিতে। সেটা এনে দিক। ৩ শতাংশ ডিএ দিয়েছি, আরও ৩ শতাংশ করে দেব।“

আন্দোলনরত রাজ্য সরকারি কর্মীদের নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, আপনি সরকারি চাকরি করেন। সব সুবিধা পান। অফিসের সময়ে আপনারা রাস্তায় বিক্ষোভ করছেন। মানুষ তো পরিষেবা পাচ্ছে না। এতে সার্ভিসরুল ব্রেক হচ্ছে না। এরপরেই মমতার বার্তা, বিক্ষোভ করতে নিষেধ করছে না, অফিসের সময় বাদ দিয়ে করুন। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রের চাকরি খুঁজে নিন, বেশি বেতন পাবেন, বেশি ডিএ পাবেন।“

 

বাম জমানার উদাহরণ টেনে মমতা বলেন, আগে তো শিক্ষকরা ১ তারিখে বেতন পেতেন না। এখন ঠিক সময়ে বেতন পান, পেনশন পান। সব স্কিমের টাকা সময় মতো পান।

 

 

spot_img

Related articles

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...