Saturday, June 20, 2026

দিলীপের ‘কাপড় খুলে নেব’ মন্তব্যের জেরে বিজেপির কার্যালয় ঘেরাও! ‘নিষিদ্ধ’ করার হুঁশিয়ারি কুড়মিদের

Date:

Share post:

‘কাপড় খুলে নেব’ বলে কুড়মিদের হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।তাঁর বক্তব্যে ‘ক্ষমা’ চাইতে বলেন কুড়মি সমাজ। কিন্তু বক্তব্যে অনড় দিলীপ ঘোষ। এরপরই কুড়মি সমাজের সঙ্গে সরাসরি সঙ্ঘাতে জড়ান বিজেপি নেতা।এরপরই সোমবার সন্ধ্যায় ঝাড়গ্রামে বিজেপি পার্টি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। এমনকি, কুড়মি সমাজের তরফে জঙ্গলমহলে দিলীপকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করারও হুঁশিয়ারি দেওয়া হয়।

আরও পড়ুন:“বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব”! হুঁশিয়ারি দিলীপের, পালটা দিলেন কুড়মিরাও
রবিবার সন্ধ্যায় লালগড়ে বিজেপির দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে সাংসদ দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় কুড়মি সম্প্রদায়ের মানুষ। এই প্রসঙ্গে সোমবার সকালে দিলীপের একটি মন্তব্যে চটে যান কুড়মি সমাজের প্রতিনিধিরা। দিলীপকে জঙ্গলমহলে নিষিদ্ধও করার হুঁশিয়ারি দেন কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধিরা। প্রেক্ষিতে আবার একটি মন্তব্য করেন দিলীপ। সোমবার তিনি বলেন, “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’’ এর পর তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীর নাম নিয়ে দিলীপ বলেন, ‘‘হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে ওরা পদত্যাগ করিয়ে দেখাক। যত মাহাতো এমপি (সাংসদ) আছে, এমএলএ (বিধায়ক) আছে তাঁদেরও পদত্যাগ করিয়ে দেখাক।” তিনি এ-ও বলেন, খেমাশুলিতে আন্দোলন চলাকালীন আন্দোলনরত কুড়মিদের চাল, ডাল দিয়ে সাহায্য করেছি। ওঁরা যদি চান, তাহলে সংবাদমাধ্যমের সামনে সব নাম বলব।
এতেই আগুনে ঘি পড়ে। বিজেপি কার্যালয় ঘেরাও করেন কুড়মি সমাজের প্রতিনিধিরা। মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপের এই দাবির তীব্র বিরোধিতা করে কুড়মি সমাজ। কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো বলেন, ‘‘২৪ ঘণ্টার মধ্যে সাংসদ যদি প্রকাশ্যে না জানান, তিনি কাকে সহযোগিতা করেছেন, তাঁকে ঘেরাও করা হবে। পাশাপাশি জঙ্গলমহলে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।’’

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...