Friday, May 15, 2026

বড় চমক মোহনবাগানের, সবুজ-মেরুন ক্লাবে আসছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ

Date:

Share post:

বড় চমক। কলকাতা ফুটবলপ্রেমীদের বড় চমক দিতে চলেছে মোহনবাগান। আগামী ৪ জুলাই মোহনবাগান ক্লাবে আসতে চলেছেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এমনটাই জানান হল মোহনবাগানের পক্ষ থেকে। মারাদোনার পর আরও এক আর্জেন্তাইন ফুটবল তারকা পা রাখতে চলেছে সবুজ-মেরুন ক্লাবে।

মার্টিনেজের কলকাতা সফর নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। শহরের এক ক্রীড়া উদ্যোগপতি দীর্ঘদিন ধরেই আর্জেন্তাইন এই বিশ্বকাপারজয়ী গোলরক্ষককে কলকাতায় আনার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে কিছুদিন আগে মার্টিনেজের তরফে কলকাতায় আসার সবুজ সংকেত মেলে। সূত্রের খবর, জুলাই মাসের শুরুর দিকে কলকাতায় আসবেন মার্টিনেজ। মোহনবাগান ক্লাবে যাওয়া ছাড়াও একটি প্রদর্শনী ম্যাচে হাজির থাকা এবং আরও কিছু কর্মসূচি রয়েছে তাঁর। তবে মোহনবাগানে এসে মার্টিনেজ কী করবেন, তা এখনও স্পষ্ট নয়। মোহনবাগানের তরফে আগামী দিনে পুরো কর্মসূচির ব্যাপারে জানানো হবে। তবে সূত্রের খবর, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য বিশেষ জার্সি আনবেন মার্টিনেজ।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...