Saturday, May 16, 2026

টানা পাঁচদিন ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ!জারি কমলা সতর্কতা

Date:

Share post:

সোমবার ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা সহ গোটা দক্ষিণবঙ্গ। তাতে ক্ষণিকের স্বস্তি মিললেও মঙ্গলের সকালেও ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী।তবে এরই মধ্যে স্বস্তির বার্তা শুনিয়েছে আবহাওয়া দফতর।মঙ্গল থেকে টানা পাঁচদিন চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট আরও বাড়বে বলে জানানো হয়েছে। সে দিন ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।জারি করা হয়েছে কমলা সতর্কতা।

আরও পড়ুন:মাহির কাছ থেকে কেন অটোগ্রাফ নিয়েছিলেন, বলতে গিয়ে আবেগে ভাসলেন গাভাস্কর
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বিহার থেকে ছত্তীসগঢ় পর্যন্ত বিস্তৃত রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। রাজ্যে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করায় মঙ্গল থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দক্ষিণের সব জেলায় ঝোড়ো হাওয়ার গতি কমে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। বৃহস্পতিবার ফের বাড়তে পারে ঝোড়ো হাওয়ার বেগ। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। শুক্রবার এবং শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘণ্টায় গতি থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গল থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...