Wednesday, March 11, 2026

সমস্যার সমাধানে পর্যালোচনা সভা, টিম গড়ে দিলেন অভিষেক

Date:

Share post:

‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে উত্তর থেকে দক্ষিণ জনসংযোগ যাত্রা করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কোচবিহার থেকে যাত্রা শুরু করে এখন তিনি পশ্চিম বর্ধমানে। এতদিন ধরে যে অভাব, অভিযোগ, সমস্যাগুলির কথা বাংলার সাধারণ মানুষ তাঁকে বলেছেন, এবার তাই নিয়ে একটি পর্যালোচনা সভা করেছেন অভিষেক।

দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমানে সমস্ত যাত্রা জুড়ে তিনি যে সমস্যাগুলি শুনেছেন, দুর্গাপুর আধিবেশন শিবিরে সেই বিষয়গুলি নিয়ে একটি পর্যালোচনা সভা করেছেন। যে যে সমস্যাগুলি আটকে রয়েছে সেগুলো পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব সমাধানের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কাছে সমস্যা জানানোর কয়েকদিনের মধ্যেই সমাধানের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এর পাশাপাশি, তৃণমূল নেতাদের নিয়ে একটি দল গঠনের নির্দেশ দিয়েছেন তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেই দলটি গৃহীত অভিযোগগুলি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপের বিষয় জানাবে।

 

 

spot_img

Related articles

ঐতিহাসিক! দেশে প্রথম ‘স্বেচ্ছামৃত্যু’র অনুমতি সুপ্রিম কোর্টের

মৃত্যুর নাম যখন ইউথেনেশিয়া (Euthanasia) তখন চোখের সামনে ভেসে ওঠে বছরের পর বছর অসম্ভব যন্ত্রণায় কাটানো কিছু অব্যক্ত...

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...