Thursday, May 14, 2026

প্রাক্তন দেহরক্ষীর অ.স্বাভাবিক মৃ.ত্যুতে আপাতত হস্তক্ষেপ নয়! শুভেন্দু মামলায় জানাল শীর্ষ আদালত

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন দেহরক্ষী (Security Guard) শুভ্রব্রত চক্রবর্তীর (Subhabrata Chakraborty) অস্বাভাবিক মৃত্যুর (Unnatural Death) ঘটনায় কোনওভাবেই হস্তক্ষেপ করতে চাইল না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। দলবদলুর প্রাক্তন দেহরক্ষী শুভব্রতর অস্বাভাবিক মৃত্যু মামলায় দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করে রাজ্য সরকার (Government of West Bengal)। আর এই মামলায় সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিল এই মামলায় কোনওরকমভাবেই হস্তক্ষেপ করবে না তারা। প্রথমে কলকাতা হাইকোর্টে এই মামলা দায়ের করা হয় কিন্তু সওয়াল জবাব শেষে বিরোধী দলনেতাকে রক্ষাকবচ দেয় হাই কোর্ট (Calcutta High Court)। আর এরপরই হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

তবে গত ডিসেম্বর মাসেই সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, এই মামলায় হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। তারপরেও সম্প্রতি শুভ্রব্রত চক্রবর্তীর স্ত্রী সুপর্ণা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তবে তাতেও লাভের লাভ কিছুই হল না। সুপ্রিম কোর্ট সুপর্ণাকে সাফ জানিয়ে দেয়, এই বিষয়ে কোনওভাবেই শীর্ষ আদালত হস্তক্ষেপ করবে না। তাঁকে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতেই হবে। তাই শীর্ষ আদালত নয়, কলকাতা হাই কোর্টেই ফিরে আসতে হচ্ছে সুপর্ণাকে।

উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ অক্টোবর রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভ্রব্রত চক্রবর্তী। কলকাতার হাসপাতালে নিয়ে আসার পরই তাঁর মৃত্যু হয় বলে খবর। ঘটনায় কাঁথিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। ২০২১ সালে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য দলবদলু শুভেন্দুকে ডেকে পাঠায় সিআইডি (CID)। এরপর সিআইডি ঘটনার তদন্ত শুরু করে। এরপর ২০২১ সালের জুলাই মাসে দুবার শুভেন্দুর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ পর্ব চালান তদন্তকারী আধিকারিকরা।

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...