Tuesday, March 24, 2026

মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেও ‘ভাঙা রের্কড’ শুভেন্দুর, “পাগলের প্রলাপ” তীব্র কটাক্ষ কুণালের

Date:

Share post:

এগরায় বিস্ফোরণের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশমত কাজ শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার ও ৪ জনকে আটক করেছে এগরা পুলিশ।এলাকায় নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় NIA তদন্তে আপত্তি নেই বলেও জানিয়েছেন। এরপরও মর্মান্তিক ঘটনাটিতে রাজনৈতিক রঙ লাগাতে মরিয়া গেরুয়া শিবির। বুধবার সকাল ১১টায় ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরণস্থলে থেকে ২০০ মিটার দূরে একটি বাড়ির ছাদে উঠে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণের পাশাপাশি বিস্ফোরণে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ না নেওয়ার আর্জি জানান তিনি। পাশপাশি গ্রামবাসীদের জানান, NIA তদন্ত হবেই। শুভেন্দুর মুখ্যমন্ত্রীকে আক্রমণের প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী। NIA তদন্তেও তাঁর আপত্তি নেই বলে জানিয়েছেন। কোনও ইস্যু না পেয়ে প্রচারে আসতে চাইছেন শুভেন্দু।তাই পাগলের প্রলাপ বকছেন।”

আরও পড়ুন:অ-বিজেপি রাজ্যে ভয়ের বাতাবরণ তৈরি করবেন না,ইডিকে তুলোধনা সুপ্রিম কোর্টের
এগরা কাণ্ডে উত্তাল গোটা বাংলা। কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার।বুধবার সকালে এগরায় পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে একটি বাড়ির ছাদ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন বিরোধী দলনেতা। পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে সুর চড়ান তিনি। কড়া ভাষায় আক্রমণ করেন পুলিশকে। এদিন শুভেন্দু বলেন, “আমি এনআইএ তদন্তের দাবিতে আদালতে গিয়েছি। এর শেষ দেখব। পুলিশের চোখের সামনে দিনের পর দিন এই কাজ চলেছে। পুলিশ কিছু করেনি।”এর কটাক্ষ করে তৃণমূলের তরফে জানানো হয়,শুভেন্দু তো ওই জেলারই মানুষ। আগে তো কখনও কোনওদিনও বলতে শোনা যায়নি ভানু বাগের গ্রেফতারের কথা। কাজ না পেয়ে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে শুভেন্দু।
এদিন শুভেন্দু অধিকারি বিস্ফোরণকাণ্ডে আহত ও নিহতদের পরিবারকে মুখ্যমন্ত্রীর তরফে দেওয়া ক্ষতিপূরণের টাকা না নেওয়ার কথা বলেন। সেইসঙ্গে এনআইএ তদন্তের পাশপাশি সেন্ট্রাল ফরেন্সিক টিমকে তদন্ত করতে হবে বলেও দাবি করেন তিনি। শুভেন্দুর এই দাবি প্রসঙ্গে তৃণমূলের তরফে কটাক্ষ, “অমিত শাহের কাছে নম্বর বাড়াতে পাগলের প্রলাপ বকছেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী তো গতকালই বলেছেন তাঁর এনআইএ তদন্তে কোনও আপত্তি নেই। তবে কেন এসব কথা উঠছে? ”

 

Related articles

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...