Thursday, June 4, 2026

শহিদ মিনারে একক সভা কংগ্রেসের, লালের সঙ্গে বাড়ছে দূরত্ব!

Date:

Share post:

কর্নাটক বিধানসভা নির্বাচনের (Karnataka Assembly Election) ফল প্রকাশের পর থেকেই প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রকাশ করতে চাইছে কংগ্রেস (Congress)। সেই পালে হাওয়া লাগানোর চেষ্টা বাংলাতেও। এই অবস্থায় প্রদেশ কংগ্রেসের একটি সূত্র বলছে এবার শহিদ মিনারে (Shahid Minar) একক সভা করার সিদ্ধান্ত নিয়েছে দল। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার গোটা বিষয়টি নিয়ে নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন রাজ্য কংগ্রেসের সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এই খবর প্রকাশ্যে আসার পরেই সন্দেহ বাড়ছে রাজনৈতিক মহলের। তাহলে কি এবার বামেদের (Left Front)সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছে প্রদেশ কংগ্রেস?

সাম্প্রতিক কালে বাম কংগ্রেস একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নিয়েছে, একথা নতুন নয়। এমন কী তৃণমূল বিরোধী আন্দোলনে বারবার একমঞ্চে দেখা গেছে হাত আর কাস্তে হাতুড়িকে। ২০১১তে রাজ্যে পালাবদলের পর ধস নেমেছিল কংগ্রেস শিবিরে। কিছু কিছু জায়গায় টিম টিম করে কংগ্রেসের প্রদীপ জ্বললেও বাকি রাজ্যে কংগ্রেস কর্মীদের মধ্যে তা আলাদা করে কোনও উৎসাহ যোগাতে পারেনি। কিন্তু সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশের পর কিছুটা হলেও লাইম লাইট কাড়ার চেষ্টা করেছে কংগ্রেস। এরপরেই কর্নাটক নির্বাচনে দক্ষিণের রাজ্যকে বিজেপিকে পর্যুদস্ত করে শাসকের ভূমিকায় উঠে এসেছে কংগ্রেস। এমনকি বঙ্গের কংগ্রেস নেতারা দাবি করেন, বিজেপিকে হারাতে পারে কংগ্রেসই। এই অবস্থায় শহিদ মিনারে একক সভা করার সিদ্ধান্তের মধ্যে অন্য সমীকরণ খুঁজতে চাইছে রাজনৈতিক মহল। রাজ্য কংগ্রেসের এক শীর্ষস্থানীয় নেতা বলেন, “যতদূর মনে পড়ছে এরাজ্যে কংগ্রেস শহিদ মিনারের নিচে শেষ সভা করেছিল ২০১৬ সালে। আমরা আত্মবিশ্বাসী, সভাস্থল সম্পূর্ণ ভরে যাবে।” এমনিতেই বামেরা এরাজ্যে শূন্য হয়ে গেছে। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে হালে পানি পাওয়ার চেষ্টা করছে বামেরা। তাহলে কি সেই বন্ধুত্বে ছেদ পড়তে চলেছে? নাকি এবার কর্নাটকের ফলাফলে রাজ্যে কংগ্রেস নিজের অস্তিত্ব খুঁজতে চাইছে ? শহিদ মিনারের সভা এখন কংগ্রেসের নিজেদের দলীয় শক্তির মরচে সরানোর পরীক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল!

 

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...