Friday, May 15, 2026

শহর পরিষ্কার রাখতে উত্তরপাড়া পুরসভার উদ্যোগ “সাফাদা”

Date:

Share post:

সুমন করাতি, হুগলি: এবার উত্তরপাড়ায় আসছে “সাফাদা”।শহর পরিষ্কার রাখতে অভিনব উদ্যোগ উত্তরপাড়া পুরসভার।সাফাদা চরিত্রই এবার মানুষকে সচেতন করবে উত্তরপাড়া শহরকে পরিষ্কার রাখতে।কলারটিউন,পথনাটিকা,মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার,বিভিন্ন এলাকায় পোস্টার,ব্যানার এর মধ্যে দিয়ে সাফাদা প্রজেক্টের প্রচার চালাবে পুরসভা।যে সমস্ত মানুষ যেখানে সেখানে নোংরা ফেলেন,পানের পিক ফেলে,নির্মাণ সামগ্রী রেখে রাস্তা আটকে কাজ,এছাড়াও অন্যান্য ভাবে শহরকে নোংরা করেন তাদের এবার ধরবে সাফাদা, আর সঙ্গে সঙ্গে করবে জরিমানা।

এই প্রসঙ্গে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব বলেন, এটা শহর পরিষ্কার রাখতে একটা আলাদা রকমের প্রজেক্ট যার নাম সাফাদা।এই সাফাদা প্রজেক্টের সাথে যুক্ত থাকবে পুরসভার কর্মীরা।তারা মানুষের বাড়ি বাড়ি যাবে, মানুষকে বোঝাবে যে তারা যেন উত্তরপাড়া শহরকে নোংরা না করেন। সব সময় চেষ্টা করেন শহরকে পরিষ্কার রাখতে।

এই সাফাদা প্রজেক্টের কলারটিউন বাজবে ফোনে।এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে পথনাটিকার মাধ্যমে এছাড়াও বিভিন্ন এলাকায় পোস্টার,ব্যানার দিয়ে মানুষকে সচেতন করবে সাফাদা প্রোজেক্ট।এই ভাবনা একটু অন্য ধরেনের ভাবনা।

মানুষের মনে গেথে যাবে সাফাদা,মানুষ শহর নোংরা করতে ভয় পাবে।যেমন ফেলুদা,বা টেনিদাদের থেকে সাবধান থাকতো দুষ্কৃতীরা, তেমনি এবার থেকে উত্তরপাড়া শহর পরিষ্কার রাখতে মানুষ সাফাদার কথা মনে করবে।আর শহর নোংরা করলেই সাফাদার জরিমানার ভয়ে কেউ শহর নোংরা করবেন না।উত্তরপাড়া পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...