Tuesday, April 28, 2026

৩৯ জন নাবিক নিয়ে ভারত মহাসাগরে চিনের জাহাজডুবি,উদ্ধারে ভারতীয় নৌসেনা

Date:

Share post:

দ্বিপাক্ষিক সম্পর্কের শীতলতার কথা ভুলে প্রতিবেশী দেশ চিনের সাহায্যে এগিয়ে এল ভারত। ৩৯ জন নাবিক নিয়ে ভারত মহাসাগরে চিনের জাহাজডুবির ঘটনা ঘটেছে। তাদের উদ্ধারে এগিয়ে গিয়েছে ভারতীয় নৌসেনা। এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার একটি বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় নৌসেনা।

বলা হয়েছে, বুধবার ১৭ মে ৩৯ জন নাবিককে নিয়ে ডুবে যায় চিনের মাছ ধরার জাহাজ -লু পেং ইউয়ান ইউ ০২৮। জাহাজে ১৭ জন ইন্দোনেশিয়া ও ৫ জন ফিলিপিন্সের বাসিন্দা রয়েছেন। এছাড়াও জাহাজে ছিলেন ১৭ জন চিনা নাবিক। দক্ষিণ চিন সাগরে তলিয়ে যান সকলেই। তাদের উদ্ধার করতে সাহায্যের আবেদন করেছিল চিন।

ভারতীয় নৌসেনা সূত্রে জানা গিয়েছে, পি-৮১ নামে একটি বিমানের সাহায্যে নিখোঁজ নাবিকদের তল্লাশি শুরু হয়। প্রতিকূল আবহাওয়ার সত্ত্বেও বুধবার ব্যাপক অনুসন্ধান চালানো হয় এবং সম্ভবত ডুবে যাওয়া জাহাজের ভেতরে একাধিক বস্তুর সন্ধান পেয়েছে ওই বিমান। নৌসেনার তরফে বিশেষ জাহাজও মোতায়েন করা হয়েছে দুর্ঘটনাস্থলে। ভারত মহাসাগরীয় এলাকায় শান্তি ও সুরক্ষা বজায় রাখতে ভারত বদ্ধপরিকর, এমনটাই জানিয়েছে নৌসেনা। সেই কারণেই চিনা জাহাজের উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছে ভারত।

এ ব্যাপারে চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বৃহস্পতিবার বলেছেন, জাহাজের দুই নাবিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে এখনও তল্লাশি চলছে। একাধিক দেশ চিনকে সাহায্য করছে। ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালদ্বীপ এবং ফিলিপাইনের মতো দেশ উদ্ধারকাজে সাহায্য করছে।

Related articles

বৈভকে নিয়ে প্রশ্ন অলিম্পিক্সের পদকজয়ীকেও, মনুর উত্তরের পরেও শুরু বিতর্ক

চলতি আইপিএলে শুরু থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে যেমন রান করছেন তেমনই মাঠের বাইরেও  খরবের শিরোনামে...

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...

ভোটের দিন খোলা থাকবে হাসপাতালের আউটডোর, বিজ্ঞপ্তি জারি স্বাস্থ্য দফতরের 

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে হাসপাতালগুলিতে অলিখিত ছুটি নয়। রোগী পরিষেবায় খোলা রাখতে হবে আউটডোর, নির্দেশিকা জারি...

IPL: ৯০০০ রান! নয়া রেকর্ড কিং কোহলির ব্যাটে

বয়স বেড়েছে, অবসর নিয়েছেন আন্তজার্তিক ক্রিকেটে ২ ফর্ম্যাট থেকে। কিন্তু ব্যাট হাতে নামলে এখনও কিং বিরাট কোহলি (Virat...