Wednesday, June 24, 2026

এ বারই প্রথম মাধ্যমিকের মেধা তালিকায় নেই কলকাতা!

Date:

Share post:

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিকের ফল। বুধবার ফল বেরোনোর পর দেখা যায় এবছরও মেধা তালিকায় জেলার স্কুলগুলির জয়জয়কার। এবছর মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৮৪ জন। এবারই প্রথম সেই তালিকায় নেই কলকাতার কোনও স্কুলের নাম অর্থাৎ ৮৪ জনই জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়া।

এদিন সকাল ১০টায় ডিরোজিও ভবনে সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । ১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশে রয়েছে।
প্রসঙ্গত, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৮২,৩২১জন।পাশ করেছে ৫,৬৫৪২৮ জন।এ বছরের মাধ্যমিকে ফেল করেছেন ১ লক্ষের বেশি পরীক্ষার্থী।৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন।মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশের বেশি। পর্ষদ সূত্রে জানানো হয়েছে, প্রতিটি মার্কশিটে কিউআর কোড থাকছে।
পাশের হারের দিক থেকে পূর্ব মেদিনীপুর রয়েছে প্রথম স্থানে ৯৬.৮১ শতাংশ, দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং ও তারপর কলকাতা।
মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.১৫ শতাংশ।১৬টি জেলা থেকে ১১৮ জন প্রথম দশে। ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছে ১৩.৬৭ শতাংশ।
মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাজি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরাণী গার্লস হাই স্কুল। তার প্রাপ্ত নম্বর ৬৯৭. ৯৯ শতাংশ। দ্বিতীয় শুভম পাল  বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল ও রিফাত হাসান, সরকার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির মালদহ, তাদের প্রাপ্ত নম্বর ৬৯১, ৯৮.৭১ শতাংশ। তৃতীয় অর্ক মণ্ডল, টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। সৌম্যদীপ মল্লিক, বেড়াচাঁপা উচ্চ বিদ্যালয়, মহম্মদ সর্বাজ ইমতিয়াজ মালদহ ও স্বরাজ পাল প্রাপ্ত নম্বর ৬৯০, ৯৮.৫৭ শতাংশ। চতুর্থ সমাদ্রিতা সেন, অনিস বারুই, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় ও তুহিন বেরা, অর্ক বন্দ্যোপাধ্যায়, তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯ পেয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...