Tuesday, June 23, 2026

সিপিএম “গণশক্তি”-কে বেচে দিল বিজেপির কাছে!

Date:

Share post:

এ রাজ্যে রাম-বাম আঁতাতের অভিযোগ দীর্ঘদিন থেকেই তুলে আসছে তৃণমূল। বিভিন্ন নির্বাচনে ফলাফলের অঙ্ক তলে তলে সিপিএম-বিজেপি অশুভ আঁতাতের ইঙ্গিত করে। শুধুমাত্র তৃণমূল বিরোধিতা করতে গিয়ে নিজেদের নীতি-আদর্শ আগেই বিসর্জন দিয়েছে আলিমুদ্দিনের ম্যানেজাররা। বামের ভোট দায়িত্ব নিয়ে রামে পাঠিয়ে সিপিএম এখন শূন্য। এবং সেই ধারা বজায় রেখে সেলিমসাহেবরা এবার মহাশূন্যের দিয়ে এগিয়ে চলেছেন।

এবার সিপিএম তাদের দলের মুখপত্র “গণশক্তি”-কে সরাসরি বেচে দিল বিজেপির কাছে! নিজেদের রাজনৈতিক মূল্যবোধকে জলাঞ্জলি দিয়ে মোটা টাকার বিনিময়ে বিজেপির কাছ থেকে বিজ্ঞাপন নিয়েছে সিপিএম। কেন্দ্রের জনবিরোধী সরকারের সমালোচনা তো দূরের কথা, প্রধানমন্ত্রী তথা বিজেপির মুখ নরেন্দ্র মোদির ছবি দিয়ে প্রথম পাতায় বিরাট বিজ্ঞাপন ছাপিয়েছে সিপিএমের মুখপত্র গণশক্তি।

একের পর এক সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দেওয়ার খলনায়ক মোদি, আদানির সঙ্গে আঁতাত করে দেশের সবচেয়ে বড় বীমা কোম্পানি এলআইসি-কে দেউলিয়া করা প্রধানমন্ত্রীর ছবি দেওয়া বিজ্ঞাপন দিয়ে সিপিএম আসলে নিজেদের কর্মী-সমর্থকদের কাছে বিজেপির পক্ষেই প্রচার চালাচ্ছে। মোটা টাকার বিনিময়ে এভাবে একটি কমিউনিস্ট দল শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য বিজেপির মতো বিভেদকামী শক্তির হাত শক্ত করতে চাইছে, প্রধানমন্ত্রী হিসেবে মোদির ব্যর্থতাকে আড়ার করতে চাইছে, যা খুবই দুর্ভাগ্যজনক।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...