Wednesday, May 13, 2026

ফের কেন্দ্রীয় স্বীকৃতি, ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার পেল বাংলার ৪ জেলা

Date:

Share post:

রাজ্যের হকের টাকা আটকাতে মরিয়া বঙ্গ বিজেপির নেতারা। প্রকল্পের টাকা খরচ নিয়ে নানা অভিযোগ তাঁদের। অথচ একের পর এক কেন্দ্রীয় পুরস্কার পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) ঝুলিতে। এবার কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া পুরস্কার (Digital India Award ) পেল রাজ্যের চার জেলা। হাওড়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ ও নদিয়াকে ‘ভূমি সম্মান’এ সম্মানিত করল কেন্দ্র।

ভূ-মানচিত্রের নকশা থেকে জমি কেনা-বেচায় তথ্য-প্রযুক্তি নির্ভর পরিকাঠামো গড়ে তোলার জন্য এই চার জেলা দেশে সেরার তালিকায় স্থান পেয়েছে। সারা দেশের মোট ৭৫টি জেলা এই সম্মান পেয়েছে।

ডিজিটাল মাধ্যমে জমির নথিভুক্তকরণ ও মৌজা আধুনিকীকরণে দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গে। নবান্ন সূত্রে খবর, প্রতিটা জেলা ভূ-মানচিত্র ডিজিটাল করার কাজ চলছে। এর মধ্যে এই চারটি জেলাতে জমিরা মালিকানা সহজে জানার জন্য ডিজিটাল ভূ-নকশা তৈরি করা হয়েছে। তথ্য সংরক্ষণ ও আদান-প্রদানের জন্য কম্পিটারাইজড রেকর্ড রুমও তৈরি করা হয়েছে। এর ফলে লালফিতের ফাঁসে আটকে না থেকে জমি দ্রুত হস্তান্তর হয়ে যাচ্ছে।

এর আগেও রাজ্য একাধিক বিষয়ে কেন্দ্রের বিভিন্ন পুরস্কার পেয়েছে। ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে দ্রুত সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ‘দুয়ারে সরকার’ কেন্দ্রের ডিজিটাল পুরস্কার পেয়েছে। ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে কেন্দ্র পাঁচবার স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া রাজ্যের একাধিক সরকারি প্রকল্প পেয়েছে স্কচ পুরস্কার।

আরও পড়ুন:২০মে দীর্ঘজীবী হোক: প্রথম শপথ স্মরণ করে এজেন্সি রাজের বিরুদ্ধে তোপ মমতার

 

 

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...