Tuesday, June 23, 2026

২০মে দীর্ঘজীবী হোক: প্রথম শপথ স্মরণ করে এজেন্সি রাজের বিরুদ্ধে তোপ মমতার

Date:

Share post:

২০ মে, ২০১১। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১২ বছর পরে এদিনই সিবিআইয়ের (CBI) তলবে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূলের (TMC) সর্বভাবতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। ২০১১-র কথা স্মরণ করে মোদি সরকারের এজেন্সি-রাজের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তাঁর নিশানায় বাম-অপশাসনও।

নিজের টুইটার হ্যান্ডেল মমতা লেখেন,
“২০১১-র এই দিনে আমরা ৩৪ বছরের পুরানো দানবিক শাসনকে হটিয়ে পশ্চিমবঙ্গে মা-মাটি-মানুষ সরকার গঠনের শপথ নিয়েছিলাম। আজকের দিনে জনগণের জন্য কাজ করার ব্যাপারে আমরা নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। কেন্দ্রের কর্তৃত্ববাদী সরকার ও তার এজেন্সি রাজের বিরুদ্ধে লড়াইটা একটা চ্যালেঞ্জ। সারাদেশে লক্ষ লক্ষ মানুষ আমাদের মিছিলে আমাদের সঙ্গে আছেন। ২০ মে দীর্ঘজীবী হোক।“

২৪ ঘণ্টার কম সময় দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের তলব নিয়ে শুক্রবারই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো। পাত্রসায়রে ‘তৃণমূলে নবজোয়ার’-এর ভার্চুয়াল বক্তৃতায় বলেন, “দুপুরবেলা নোটিস দিয়ে বলছে কাল সকাল ১১টায় চলে এসো। যেন ওদের চাকরবাকর।“ পাশাপাশি, মমতা অভিযোগ করেন, “নবজোয়ারে ভয় পেয়েই অভিষেককে আটকাতে চাইছে BJP।“

এদিন টুইটে একই সঙ্গে বাম-বিজেপিকে নিশানা করেন মমতা। একদিকে যেমন বামেদের ৩৪বছরের অত্যাচারের অভিযোগ তোলেন। তেমন, একই সঙ্গে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের চাপ ফেলার ষড়যন্ত্রের বিরুদ্ধে গর্জে ওঠেন তৃণমূল সভানেত্রী।

আরও পড়ুন:সারদাকর্তার চিঠি দেখিয়ে বি.স্ফোরক কুণাল, ইডিকে শুভেন্দুর “দুর্নীতির ঠিকানা” দিয়ে গ্রেফতারের দাবি


 

 

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...