Friday, May 15, 2026

তামিলনাড়ুতে বিষমদে মৃ*তের সংখ্যা বেড়ে ২২! গ্রে*ফতার ১১

Date:

Share post:

তামিলনাড়ুতে বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২-এ। এঁরা সকলেই বিষমদ খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন।হাসপাতালে চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মৃত্যু হয়। এখনও বিষমদ খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৭ জন।

আরও পড়ুন:তামিলনাড়ুতে দলিতদের জন্য বরাদ্দ পানীয় জলের ট্যাঙ্কে মল! অসুস্থ শিশু সহ একাধিক

শনিবার ভিল্লুপুরম জেলায় বিষমদ খেয়ে অসুস্থ যে রোগীর মৃত্যু হয়েছে, তাঁর নাম কানাইয়াপ্পান (৫৮)। জানা গেছে, শনিবার ভিল্লুপুরম জেলায় বিষমদ খেয়ে অসুস্থ যে রোগীর মৃত্যু হয়েছে, তাঁর নাম কানাইয়াপ্পান (৫৮)।

প্রসঙ্গত, তামিলনাড়ু প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভিল্লুপুরম জেলার এক্কিয়ারকুপ্পম এলাকায় গত রবিবার তিন মহিলা সহ ১২ জনের মৃত্যু হয়। অন্তত ৩০ জনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়।যে মদ খেয়ে এত মানুষ অসুস্থ হয়ে পড়েন, তাতে ইথানল-মিথানল মেশানো ছিল।
ইতিমধ্যেই তামিলনাড়ু পুলিশের থেকে বিষমদকাণ্ডের তদন্তভার গিয়েছে সিআইডির ওপর। এখনও পর্যন্ত বিষমদকাণ্ডে তামিলনাড়ুতে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ৬ জন গ্রেফতার হয়েছেন এই বিষাক্ত পানীয় বিক্রি করার অভিযোগে। শনিবারও নতুন করে দু’জনকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। ধৃতেরা হলেন ৫৪ বছর বয়সি প্রেমকুমার এবং ৪০ বছর বয়সি ভেঙ্কটচলপতি।

 

Related articles

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...