Monday, May 18, 2026

ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর হল অ‍্যাডিডাস

Date:

Share post:

ভারতীয় ক্রিকেট দলের নতুন কিট স্পনসর হল আন্তর্জাতিক সংস্থা অ্যাডিডাস। এই সংস্থার জার্সি পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সোমবার সকালে টুইট করে নতুন কিট স্পনসরের কথা জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

এদিন সকালে আনুষ্ঠানিকভাবে অ্যাডিডাসের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণা করে জয় শাহ টুইটারে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হয়েছে। আমরা ক্রিকেটের প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ। সেই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত উৎফুল্ল আমরা। স্বাগত অ্যাডিডাস।”

বর্তমানে ভারতের যে কিট স্পনসর আছে, সেই কিলার জিনসের সঙ্গে ভারতীয় দলের চুক্তি শেষ হচ্ছে আগামী ৩১ মে। তারপর থেকেই অ্যাডিডাসের কিট পরে মাঠে নামবেন বিরাট-রোহিতরা। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় পুরুষ ক্রিকেট দল অ্যাডিডাসের জার্সি পরে মাঠে নামবে।

এর আগে ইংল্যান্ড ক্রিকেট দল ও মুম্বই ইন্ডিয়ান্স দলের কিট স্পনসর করেছে অ্যাডিডাস। ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা, কুলদীপ যাদব ও ঋষভ পন্থকে স্পনসর করছে। বর্তমানে অ্যাডিডাস নটিংহ্যামশায়ার, সাউথ ইস্ট স্টার্স ও সারে দলের স্পনসর হিসেবে রয়েছে। শুধু ক্রিকেট নয়, ক্রীড়া জগতে অ্যাডিডাস একটি বড় নাম। ম‍্যাঞ্চেস্টার ইউনাইটেড, আর্সেনাল, আয়াক্স, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদের মত নামী ক্লাবগুলির কিট স্পনসর তারা।

আরও পড়ুন:আরসিবি প্লে-অফ থেকে ছিটকে যেতেই বিরাটকে খোঁচা নবীন-উল-হকের

 

 

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...