Thursday, May 14, 2026

বিরোধী জোট নিয়ে দ্রুত বড় ঘোষণা: নীতীশ-খাড়গে- রাহুলের বৈঠকের পর জানাল কংগ্রেস

Date:

Share post:

পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন। তার আগে বিরোধী জোটের সলতে পাকাতে দেশের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। রবিবার দিল্লি মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করার পর সোমবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন নীতীশ। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাধারণ সম্পাদক বেনুগোপাল, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব-সহ অন্যান্যরা। আর সেখানেই জানানো হয়, দু-একদিনের মধ্যেই বিরোধী জোটের প্রথম বৈঠকের দিনক্ষণ ঘোষণা করা হবে।

দেশের অ-বিজেপি এবং আঞ্চলিক শক্তিশালী রাজনৈতিক দলগুলিকে একত্রিত করে ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিরোধী জোট গড়ার প্রক্রিয়া বেশ কিছুদিন হলেও শুরু হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে জেডিইউ নেতা নীতীশ কুমার কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন। ওড়িশায় গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করেছেন মমতা। নবীনের সঙ্গে বৈঠক করেছেন নীতীশ কুমারও। এছাড়া অখিলেশ যাদব, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে- সবার সঙ্গে আলোচনার করেছেন নীতীশ। এই পরিস্থিতিতে ও রাহুলের সঙ্গে তাঁর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, খুব দ্রুত বিরোধী জোটের বৈঠক ডাকতে ডাকা হবে। বেনুগোপাল জানান, দু-একদিনের মধ্যেই কবে কোথায় বৈঠক তা জানানো হবে। এখন বিরোধী দলের বৈঠক সম্পর্কে ঘোষণার দিকে তাকিয়ে রাজনীতিক মহল।

আরও পড়ুন- ফের দেশে ফিরছে ১০০০ টাকার নোট? কী বললেন আরবিআই গভর্নর

 

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...