Saturday, March 14, 2026

জা*মিন পেলেন বাংলাদেশের বিত*র্কিত গায়ক নোবেল

Date:

Share post:

প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন গায়ক নোবেল (Mainul Hasan Noble)। গত শনিবার তাঁকে ঢাকা পুলিশের (Dhaka Police) তরফে গ্রেফতার করা হয়। তিন দিন পর আজ জামিন পেলেন বিতর্কিত গায়ক। জানা যাচ্ছে ব্যক্তিগত ১০ হাজার টাকা মুচলেকা হিসেবে দিয়ে জামিন পেয়েছেন তিনি।

এপার বাংলার জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো থেকেই সকলের চেনা মুখ হয়ে ওঠেন মইনুল হাসান নোবেল (Mainul Hasan Noble)। যদিও ব্যক্তিগত কেলেঙ্কারির জন্য বারবার তিনি খবরের শিরোনামে। গত মাসেও মত্ত অবস্থায় মঞ্চে অভব্যতা করেছিলেন বাংলাদেশি গায়ক। স্ত্রীয়ের সঙ্গে বিচ্ছেদও হয়েছে। এবার মতিঝিল থানায় নোবেলের নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছিল। অনুষ্ঠান করবেন বলে লক্ষাধিক টাকা পারিশ্রমিক অগ্রিম নিয়েও অনুষ্ঠানে না যাওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। আদালতে গায়কের জামিনের বিরুদ্ধে আবেদন জানিয়েছিল ঢাকা পুলিশ বলেই সূত্রের খবর। কিন্তু অভিযোগকারী জানিয়েছেন যে নোবেলকে যে টাকা নিয়েছিলেন তা তিনি ফেরত দিয়ে দিয়েছেন। এরপর জামিন পান গায়ক।

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...