Wednesday, May 20, 2026

আজ মুম্বই বধে স্পিনই হাতিয়ার লখনউয়ের

Date:

Share post:

এবারের আইপিএলের দ্বিতীয় প্লে-অফ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে লখনউ সুপার জায়ান্টস। প্লে-অফ নতুন চ্যালেঞ্জ এটা ভেবেই ক্রুণাল এবং রোহিত বুধবার মাঠে নামছেন বলে ইঙ্গিত দিলেন। মুম্বই ব্যাটিংয়ে তাকিয়ে থাকবে অবশ্যই সূর্য কুমার যাদব এবং ইষাণ কিষাণের ওপর। দুজনেই মোটামুটি ছন্দে আছেন। তবে সূর্যর ব্যাটিং মুম্বই দলের হার্টথ্রব মেনে নিয়ে তাঁকে নিজেদের স্পিন বোলিংয়ের জাঁতাকলে ফেলতে মরিয়া লখনউ। কারণ, ক্রুণাল পাণ্ডিয়া ভালো করেই জানেন সূর্যকুমার ক্রিজে থাকা মানেই বিপদের ইঙ্গিত। এদের পাশাপাশি অবশ্যই ক্রুণালরা বাড়তি গুরুত্ব দিচ্ছেন ক্যামরণ গ্রিনকে। লিগের শেষ ম্যাচে শতরান করে ক্যামরন ছন্দে আছেন। কাজেই এই তিন ব্যাটারকেই টার্গেট করছে লখনউ।

লখনউ দলের তিন স্পিনার অধিনায়ক ক্রুণাল, রবি বিষ্ণোই এবং গোথামকে দিয়েই মুম্বই বধের ছক কষছেন। বিষ্ণোই ও গোথাম দুজনেই চলতি আইপিএলে ছন্দে আছেন। নিয়িমত উইকেটও পেয়েছেন। কাজেই বুধবারের ম্যাচে বল হাতে ক্রুণালের ট্রামকার্ড হতে চলেছেন এই দুই বোলার।

যদিও মুম্বই দল শেষ মুহূর্তে নিজেদের ছন্দ খুঁজে পেয়েছে। পাঁচবারের চ্যাম্পিয়ন লখনউ-এর বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী। গ্রুপ লিগের ম্যাচে লখনউকে প্রায় হারাতেই বসেছিলেন রোহিত শর্মারা। কিন্তু শেষ মুহূর্তে মাত্র ৫ রানে হারতে হয়েছিল তাঁদের। ফলে বুধবারের ম্যাচ রোহিতদের কাছে বদলার ম্যাচও বটে।

লিগের ম্যাচে ইষাণ রান পেলেও বাকি সব ব্যাটাররাই ব্যর্থ হয়েছিলেন। কাজেই বুধবারের ম্যাচে মুম্বই ঘুরে দাঁড়াতে বদ্ধ পরিকর বলেই মনে করা হচ্ছে। ব্যাটে সূর্য, গ্রিন, ইষাণরা যদি রোহিতর ট্রামকার্ড হন, তাহলে বল হাতে অবশ্য রোহিত নির্ভর করবেন পীযূশ চাওলা, ভ্যানড্রফ-এর ওপর। এখন দেখার প্রথম ম্যাচে হারের বদলা প্লে-অফে রোহিতরা নিতে পারে কি না। শুধু তাই নয়, আইপিএল-এর ইতিহাসে হেড টু হেড লড়াইতে মুম্বইকে ৩-০ ব্যবধানে পিছনে ফেলে এগিয়ে আছে লখনউ।  বুধবার কি সেই সংখ্যাটা বদল হবে , না কি লখনউ ম্যাচ জিতে আরও এগিয়ে যাবে, তার জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

 

Related articles

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...

জরায়ু ক্যানসার রুখতে ১৪ বছর বয়সী কিশোরীদের টিকাকরণ কর্মসূচি রাজ্য স্বাস্থ্য দফতরের

জরায়ুমুখের (Cervical Cancer) ক্যানসার রোধে রাজ্যে এইচপিভি টিকাকরণ (HPV Vaccination) কর্মসূচি খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ১৪ বছর...

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি...

আইন বিভাগে একাধিক নতুন পদে নিয়োগ

রাজ্য সরকার অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল, গভর্নমেন্ট প্লিডার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সেল এবং অ্যাডভোকেট অন রেকর্ড পদে নতুন...