Tuesday, March 17, 2026

হিন্ডেনবার্গ অতীত, মাত্র ৪ মাসেই ধনী তালিকায় উঠে এলেন আদানি

Date:

Share post:

হিন্ডেনবার্গের রিপোর্ট(Hindenbarg Report) সাময়িক ধাক্কা দিলেও মাত্র ৪ মাসের মধ্যেই ফের বিশ্ব ধনীদের তালিকায় নিজেকে তুলে আনলেন গৌতম আদানি(Gautam Adani)। মঙ্গলবার একধাপে ৪০০কোটি ডলারেরও বেশি বেড়েছে আদানি গ্রুপের(Adani Group) সম্পত্তির পরিমাণ। তার জেরেই বিশ্বের প্রথম ২০ জন ধনী ব্যক্তির তালিকায় আবার ফিরে এসেছেন তিনি। আপাতর বিশ্বের মধ্যে ১৮ তম স্থানে জায়গা করে নিয়েছেন আদানি।

মঙ্গলবারই আদানি এন্টারপ্রাইজে নিজেদের বিনিয়োগের পরিমাণ আরও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে রাজীব জৈনের সংস্থা। মূলত বন্দর ব্যবসার ক্ষেত্রেই বাড়বে এই বিনিয়োগের পরিমাণ। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই আবার ধনীতম ব্যক্তিদের তালিকায় ঢুকলেন ভারতীয় ধনকুবের। অত্যন্ত অল্প সময়ে আদানি বিপুল পরিমান সম্পত্তি বৃদ্ধি নিয়ে রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ। তারপরই ব্যাপকভাবে পড়তে শুরু করে আদানির সম্পত্তি। কিন্তু চলতি বছরের শুরু থেকে সবমিলিয়ে ৫৬০০ কোটি ডলারেরও বেশি সম্পদ হারিয়েছে তাঁর অধীনস্থ আদানি গ্রুপ। কিন্তু কয়েকদিন আগেই আদানি গোষ্ঠীকে ক্লিন চিট দিয়েছে সুপ্রিম কোর্টের (Supreme Court) কমিটি। প্যানেলের তরফে বলা হয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে আদানি গোষ্ঠী শেয়ারবাজারকে প্রভাবিত করার কোনও চেষ্টা করেনি। আদানির কোম্পানিতে অবৈধ বিনিয়োগের কোনও প্রমাণ পাওয়া যায়নি বলেও জানানো হয়েছে। তারপরেই আদানি গোষ্ঠীর প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে।

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...