Saturday, May 16, 2026

‘ভাই সঠিক হাতে আছে, ভাইকে নিয়ে কোন চিন্তা নেই’, বললেন পাথিরানার বোন

Date:

Share post:

চলতি আইপিএল-এ ফাইনালে পৌঁছে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ফাইনালে তারা মুখোমুখি হবে গুজরাত টাইটান্স অথবা মুম্বই বিপক্ষে। চার বারের আইপিএল জয়ী সিএসকে পঞ্চম ট্রফির লক্ষ্যে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলতে নামবে রবিবার। এই মরশুমে চেন্নাই দলের হয়ে যে সমস্ত ক্রিকেটার নজর কেড়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন শ্রীলঙ্কার দ্রুত গতির বোলার মাথিশা পাথিরানা। ২০ বছর বয়সী পাথিরানা, যিনি ক্রিকেট মহল নতুন মালিঙ্গা নামে পরিচিত, এই মরশুমে এখনও পযর্ন্ত ১১ ম্যাচে নিয়েছেন ১৭টি উইকেট। পাথিরানার এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত তাঁর পরিবার। পাথিরানার পরিবার খুশি তাঁর সঙ্গে ধোনি থাকায়।

মাথিশার বোন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেন যে ধোনি তাঁদের আশ্বস্ত করে বলেছেন,”মাথিশাকে নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই, তিনি আমার সাথেই সর্বদা থাকে। ধোনির এই বক্তব্যের পর আমরা নিশ্চিত যে মাল্লি নিরাপদ মানুষের হাতেই রয়েছেন।”

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সকে ১৫ রানে হারায় চেন্নাই। সেই ম্যাচ জিতে আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে তারা। পাথিরানা বড় ভূমিকা নেন সেই জয়ের পিছনে। ৫ রান দিয়ে নেন ৫ উইকেট।

আরও পড়ুন:WTC ফাইনালের পুরস্কার মূল্য ঘোষণা করল আইসিসি, চ‍্যাম্পিয়ন হলে কত পাবেন রোহিতরা


 

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...