Friday, June 5, 2026

ফ্যামিলি পেনশনে বয়সে প্রমাণপত্র দেওয়ার জটিলতা কাটাতে উদ্যোগী রাজ্য

Date:

Share post:

রাজ্য সরকারের ফ্যামিলি বা পারিবারিক পেনশন প্রাপকদের ৮০ বছরের বেশি বয়সের প্রমাণপত্র দেওয়ার বিষয়টি সহজ করা হল। অর্থদপ্তর এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। পেনশন প্রাপক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী মারা গেলে তাঁর স্ত্রী বা স্বামী, অবিবাহিতা এবং বিধবা কন্যা পারিবারিক পেনশন পান। ৮০ বছর বয়স হলে পারিবারিক পেনশনের পরিমাণ বাড়ে। কিন্তু ৮০ বছর বয়সের প্রমাণপত্র দেওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বলে অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রমাণপত্র হিসেবে মাধ্যামিক পাশের বা সরকারি চিকিৎসকের সার্টিফিকেট দেওয়ার নিয়ম এতদিন চালু ছিল। কিন্তু এটা দিতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ছেন। এই অবস্থায় অর্থদপ্তর জানিয়েছে, বয়সের প্রমাণপত্র হিসেবে ভোটার সচিত্র পরিচয়পত্র, আধার ও প্যান কার্ড পেশ করা যাবে।

আরও পড়ুন- সিদ্দারামাইয়ার মন্ত্রিসভায় আরও ২৪ বিধায়ক! কর্ণাটকে পালাবদল হতেই ‘গেরুয়া প্রীতি’ কুমারস্বামীর

Related articles

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...