Saturday, March 14, 2026

SSKM-এ চালু হচ্ছে দেশের সবচেয়ে বড় স্ট্রোক ইউনিট

Date:

Share post:

এসএসকেএমে দুটি দেশের সর্ববৃহৎ হাইপার অ্যাকিউট স্ট্রোক ইউনিট চালু হচ্ছে। পিজির অ্যানেক্স হাসপাতাল ভবানীপুরের রামরিকদাস হরলালকা ও কলকাতা পুলিশ হাসপাতালে ইউনিট দুটি খোলা হচ্ছে বলে স্বাস্থ্য সূত্রে জানা গিয়েছে।

আশঙ্কাজনক স্ট্রোক রোগীদের জন্য রামরিকদাস হরলালকা হাসপাতালের ৬ তলায় হাই ডিপেন্ডেন্সি ইউনিট এইচডিইউ তৈরি করা হয়েছে। এছাড়া পুলিশ হাসপাতালের তিনতলায় তৈরি হয়েছে ৪০ বেডের স্ট্রোক ওয়ার্ড। এই দু’টি জায়গা মিলিয়ে শুধু স্ট্রোকের চিকিৎসার ৫৯টি শয্যা বরাদ্দ হয়েছে । দেশের আর কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালে এই স্ট্রোক ইউনিট নেই বলে রাজ্যের স্বাস্থ্য দফতরের দাবি।

জানা গিয়েছে, কলকাতা-সহ বাংলার বুকে তো বটেই গোটা দেশেই হৃদ্‌রোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা হু হু করে বাড়ছে। একটা সময় ছিল যখন মনে করা হত ৬০ বছর বয়সের পরেই হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই ছবিটাই আমূল বদলে গিয়েছে। ৪৫ বছরের পুরুষ বা ৩৫ বছরের মহিলা যেমন হৃদ্‌রোগে আক্রান্ত হচ্ছেন তেমনি ৩০ বছর বা তারও নিচে থাকা তরুণ প্রজন্মও হৃদ্‌রোগে আক্রান্ত হচ্ছেন। আর এইসব ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠল দ্রুত চিকিৎসা শুরু করা। এখন তো এমনও দেখা যাচ্ছে, অল্পবয়সিরা বুঝতেই পারছে না তার স্ট্রোক হয়েছে। তাই রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে থাকা চিকিৎসকদের দাবি, ‘স্ট্রোকের চিকিৎসার সবচেয়ে দামি কথা হল, সময়ে চিকিৎসা। গোল্ডেন আওয়ারের মধ্যে দ্রুত চিকিৎসা শুরু করা।’ আর সেই কারণেই স্ট্রোক ইউনিট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- ছবির প্রচারে অতিরিক্ত ভ্রমণের জের! গু.রুতর অ.সুস্থ ‘দ্য কেরালা স্টোরি’-র পরিচালক

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...