Friday, May 15, 2026

নিউমার্কেটের হকারদের সংযত হওয়ার বার্তা দিলেন ফিরহাদ

Date:

Share post:

নিউমার্কেটের হকারদের সংযত হওয়ার বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। হকার দৌরাত্ম্যের জেরে স্থায়ী দোকানদারদের অসুবিধা হচ্ছে এই অভিযোগও এসেছে মেয়রের কাছে। আর তার জেরেই হকারদের বার্তা দিলেন মেয়র। হকার সংগ্রাম কমিটির এক অনুষ্ঠানে শুক্রবার কলেজ স্ট্রিট থেকে একটি মিছিল করে কলকাতা পুরসভার পাশে সভা করে হকার সংগ্রাম কমিটি। সেখানেই বক্তব্য রাখেন মেয়র।

জানান, গড়িয়াহাট, কালীঘাট, নিউ মার্কেট, লেক মার্কেট, হাতিবাগানের স্থায়ী দোকানদাররা মাঝেমধ্যেই অভিযোগ করেন, হকারদের জন্য তাঁদের ব্যবসায় সমস্যা হচ্ছে। হকাররা এমন ভাবে দোকানের সামনের জায়গা দখল করে রাখেন যে ক্রেতারা প্রবেশের পথই খুঁজে পান না। ফলে মার খায় স্থায়ী দোকানের ব্যবসা। হগ মার্কেটের দোকানদাররা দীর্ঘ দিন এই অভিযোগ জানিয়ে মেয়রের কাছে দরবার করেছেন, আন্দোলনেও সামিল হয়েছেন।

এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপও চান ফিরহাদ। বলেন, ‘টাউন ভেন্ডিং কমিটি এবং পুলিশ মিলে শহরের ফুটপাথে হকার নিয়ন্ত্রণে ব্যবস্থা নিক।’ তাঁর মতে, আলোচনার মাধ্যমে হকারদের ফুটপাথে লাইন ধরে বসার ব্যবস্থা করতে হবে। হকার সংগ্রাম কমিটির নেতা শক্তিমান ঘোষ বলেন, ‘আমাদের কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ শহরের প্রতিটি হকারের নাম তালিকায় তোলা। পাশাপাশি ভেন্ডিং কমিটির সার্টিফিকেট দেওয়া। আমরা দ্রুত কাজ শেষ করতে চাই।’

আরও পড়ুন- বেহালার বাড়িতে প্রযোজকের আনাগোনা, বছর শেষেই সৌরভের বায়োপিক শুরু!

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...