Friday, May 15, 2026

‘আদিবাসী সমাজকেও অপমান করলেন প্রধানমন্ত্রী’, সংসদ ভবনের উদ্বোধন নিয়ে মন্তব্য ফিরহাদের

Date:

Share post:

ভোটের রাজনীতি করতেই দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছিলেন মোদি। সেটাই গর্বের হত, যদি সংসদ ভবনের গায়ে উদ্বোধক হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নাম খোদিত থাকত। তা না করে আদিবাসী সমাজ এবং দেশের রাষ্ট্রপতিকে অপমান করা হল। আমার প্রশ্ন, রাষ্ট্রপতি একজন আদিবাসী মহিলা বলেই কি তিনি উদ্বোধক হতে পারলেন না? তাঁকে নিয়ে কি শুধু ভোট-রাজনীতি করলেন মোদি? এটা অন্যায়। এটা পাপ। এভাবেই বোলপুরে দলীয় কার্যালয়ে পর্যবেক্ষক হিসাবে উপস্থিত কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকের বললেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বললেন, মুখ্য মন্ত্রীকে ধন্যবাদ জানাই, তাঁর প্রয়াসের জন্য । ধন্যবাদ জানাই বিরোধী দলগুলোকে। ভারতবর্ষ বাঁচবে ধর্মনিরপেক্ষতার পথে। বিজেপি ধর্মান্ধতার পথে ভারতকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। তাই সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষের আওয়াজ, বিজেপিকে ছুঁড়ে ফেল। দেশকে বাঁচাও।

এদিনের বৈঠকে ছিলেন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোেপাধ্যােয়, বিধায়ক বিকাশ রায়চৌধুরি, বিধায়ক অভিজিৎ সিংহ, সাংসদ শতাব্দী রায় প্রমুখ। বৈঠক শেষে ফিরহাদ জানান, এখন সিউড়ি বা কোনও পুরসভা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। অঞ্চল সভাপতিরা ব্লক সভাপতিকে নিয়ে বসবে। ৩০ তারিখ ব্লকের মিটিং হবে। সেখানে সাংসদ ও বিধায়করা বসবেন।

আরও পড়ুন- সংসদ ভবনের উদ্বোধন নয় এটা প্রধানমন্ত্রীর রাজ্যাভিষেক! মোদিকে একযোগে আ.ক্রমণ রাহুল-কুণালের

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...