Wednesday, June 3, 2026

বড়ঞায় খু*নের ঘটনায় গ্রে*ফতার ২

Date:

Share post:

মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল নেতা খুনের ঘটনায় তৎপর পুলিশ। রবিবার রাতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতভর তল্লাশি চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে পাঁপড়দহ গ্রাম থেকে ধৃত সফিরুল বাশার ও বিরাজ আলম সম্পর্কে বাবা-ছেলে। তারাই তৃণমূল নেতার ভাই আমির শেখকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত।সোমবারই ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হবে। তাদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে খবর। পাশপাশি গ্রামে তল্লাশি চালিয়ে ২ বালতি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। নতুন করে কোনও অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন:মণিপুরে শাহ সফরের আগেই সং*ঘর্ষ! মৃ*ত্যু ১ পুলিশকর্মীর সহ ৫
রবিবার সন্ধেয় বড়ঞা থানা এলাকার পাঁপড়দহ গ্রামের বাসিন্দা আমির শেখ মসজিদ থেকে নমাজ পড়ে বেরিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। সেসময়ই অন্ধকারের মধ্যে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পরপর ৮ থেকে ১০ টি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। বিকট শব্দ পেয়ে গ্রামবাসীরা ছুটে গেলে দুষ্কৃতীরা মাঠ দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত আমিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত আমির সম্পর্কে স্থানীয় পঞ্চায়েত সদস্যের তুতো ভাই।
খবর পেতেই বড়ঞা থানার পুলিশ পাঁপড়দহ গ্রামে গিয়ে পৌঁছয়। দুষ্কৃতীদের খোঁজে রাতভর চলে তল্লাশি। গ্রাম থেকেই রাতে সফিরুল ও বিরাজকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় তাজা বোমাও। তবে কী কারণে এই খুন তা এখনও স্পষ্ট নয়।

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...