Monday, June 8, 2026

রাজভবনে আটকে ফাইল, কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন!

Date:

Share post:

রাজভবনে আটকে ফাইল। ফলে বর্তমানে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। রবিবার, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের (Sourav Das) মেয়াদ শেষ হয়েছে। রাজ্যের তরফে নতুন কমিশনারের নাম পাঠানো হলেও সেই ফাইলে এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। ফলে, আপাতত ওই পদ শূন্য।

রাজ্য নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ। সুতরাং সাধারণভাবে তা শূন্য থাকার কথা নয়। যদিও অতীতেও সেই পদ শূন্য ছিল। অমরেন্দ্রকুমার সিংয়ের মেয়াদ শেষের পর নতুন কমিশনার হিসেবে সৌরভ দাসের দায়িত্ব পর্বে ২৪ দিন রাজ্য নির্বাচন কমিশনার পদ শূন্য ছিল। সম্প্রতি সৌরভ দাসের পরবর্তী হিসেবে রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার পদের জন্য অবসরপ্রাপ্ত আইএএস রাজীব সিনহা-র নাম পাঠিয়েছিল নবান্ন। শুধুমাত্র রাজীব সিনহার নাম কেন? রাজ্যের কাছে জানতে চান সি ভি আনন্দ বোস। এরপরই রাজ্যের তরফে আইএএস অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠানো হয় রাজভবনে। তবে, এখনও পর্যন্ত কোনও নামেই সম্মতি দেননি রাজ্যপাল।

সোমবার সকালেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। রাতেই ফেরার কথা তাঁর। ফলে এদিনও যে সই হবে না তা বলাই যায়। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আগামী মাসেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা প্রবল। সেই কারণে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে রাজ্যের আলোচনা প্রয়োজন। এখন কার নামে রাজভবন সিলমোহর দেয়, তার অপেক্ষা।

 


 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...