Monday, March 16, 2026

ফাইনালে হেরেও একাই ৪০ লক্ষ টাকা পকেটে পুরলেন শুভমন!

Date:

Share post:

ফাইনালে হেরে গিয়েছেন, কিন্তু ব্যক্তিগত পুরস্কারের তালিকায় সবার ওপরে শুভমন গিল। তিনি একাই চারটি পুরস্কার পেলেন। আইপিএল ফাইনাল শেষে ঘোষিত ব্যক্তিগত পুরস্কারের তালিকায় মহম্মদ শামি, যশস্বী জয়সওয়ালরাও রয়েছেন।

আইপিএলের কমলা টুপি পেয়েছেন শুভমন। এ বারের প্রতিযোগিতায় ১৭টি ম্যাচে ৮৯০ রান করেছেন তিনি। ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন শুভমন। এ বারের আইপিএলে সব থেকে বেশি চারও মেরেছেন শুভমন। ৮৫টি চার মেরে সেই পুরস্কারও পেয়েছেন তিনি। এই মরসুমের ‘গেম চেঞ্জারের’ পুরস্কারও পেয়েছেন তিনি। সেই সঙ্গে প্রতিযোগিতার সব থেকে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারও পকেটে গুজরাতের এই ব্যাটার। প্রতিটি পুরস্কারের জন্য ১০ লক্ষ টাকা করে মোট ৪০ লক্ষ টাকা পুরেছেন শুভমন।
আইপিএলের বেগনি টুপি পেয়েছেন মহম্মদ শামি। গুজরাতের এই বোলার ১৭ ম্যাচে ২৮টি উইকেট নিয়েছেন। ওভার প্রতি ৮.০৩ রান দিয়েছেন শামি। নতুন বলে দলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছেন শামি। তিনিও পেয়েছেন ১০ লক্ষ টাকা।
আইপিএলের সব থেকে ভাল স্ট্রাইক রেটের পুরস্কার পেয়েছেন আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল। গোটা প্রতিযোগিতায় ১৮৩ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। সব থেকে লম্বা ছক্কা মারার পুরস্কার পেয়েছেন আরসিবির অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি।
ম্যাক্সওয়েল ও ডুপ্লেসি দু’জনেই ১০ লক্ষ টাকা করে পেয়েছেন।প্রতিযোগিতার সেরা ক্যাচের পুরস্কার পেয়েছেন গুজরাতের রশিদ খান। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর ক্যাচ সেরার শিরোপা পেয়েছে । তিনিও ১০ লক্ষ টাকা পেয়েছেন।

আইপিএলের ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে দিল্লি ক্যাপিটালস। সেরা মাঠ ও পিচের পুরস্কার পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স ও মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...