Thursday, May 14, 2026

কলকাতার তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই!স্বস্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা!বৃষ্টি হবে তিলোত্তমায়?

Date:

Share post:

গত চার-পাঁচদিন থেকে বৃষ্টির দেখা মেলেনি।আকাশ মেঘলা হওয়ায় রোদের তেজ বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে গরমের দাবদাহ।যার জেরে নাজেহাল সাধারণ মানুষ। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিনে আবহাওয়ার আপাতত কোনও পরিবর্তন হবে না। আগামী পাঁচ দিন কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন:ম‍্যাচ হারলেও খুশি হার্দিক, বললেন হারতেই হয়, তাহলে ধোনির বিরুদ্ধেই হারা ভাল
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার পর্যন্ত মহানগরে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। উল্টে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম। তবে, একই সঙ্গে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূম। যদিও, বৃষ্টি হওয়া সত্ত্বেও এই জেলাগুলিতে তাপমাত্রা কমার এখনই কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। জেলায় জেলায় আবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যেতে পারে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে বেশি। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...