Saturday, March 14, 2026

মমতার পর এবার কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতায় কেজরির পাশে ইয়েচুরি

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সের বিরোধিতায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal) আগেই সমর্থন জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার কেজরিওয়ালের পাশে দাঁড়ালেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি(Sitaram yechury)। মঙ্গলবার দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারামের সঙ্গে সাক্ষাৎ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিনের বৈঠকে সীতারাম ইয়েচুরি ছাড়াও উপস্থিত ছিলেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট-সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্বে। কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সের বিরুদ্ধে সিপিআইএমের সমর্থন চান কেজিওয়াল।

সিপিএম নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের পর কেজরিওয়াল বলেন, “সিপিআইএম কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে দিল্লি সরকারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” পাশাপাশি সীতারাম ইয়েচুরি বলেছেন, “কেন্দ্রের আনা অধ্যাদেশের আমরা নিন্দা করেছি। এটি অসাংবিধানিক। এটাও আদালত অবমাননার শামিল। আমরা সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেসকে আমাদের সংবিধান বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানাই।”

উল্লেখ্য, দিল্লিতে আমলাদের নিয়ন্ত্রণের রাশ দিল্লির মুখ্যমন্ত্রীর হাতেই থাকবে বলে রায় দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর শাসন ক্ষমতা বাগাতে তৎপর হয়েছে কেন্দ্রের মোদি সরকার। আসন্ন সংসদ অধিবেশনে অর্ডিন্যান্স আনার পরিকল্পনা করেছে মোদি সরকার। এই বিল পাশ হয়ে আইনে পরিণত হলে দিল্লির আমলাদের নিয়ন্ত্রণের ক্ষমতা পুরোপুরি চলে যাবে কেন্দ্রের হাতে। এরই বিরোধিতায় সরব হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

আরও পড়ুন- ‘শিশিরবাবু আপনি তৃণমূলে নাকি বিজেপিতে?’ অধিকারী পরিবারকে তুলোধনা অভিষেকের

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...