Sunday, June 14, 2026

তৃণমূলের আন্দোলনের কাছে মাথা নত করল হাইওয়ে কতৃপক্ষ!

Date:

Share post:

সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথা ভেবে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিল তৃণমূল কংগ্রেস (TMC)। ডানকুনি থেকে হরিপাল (Dankuni to Haripal) অবধি দুর্গাপুর হাইওয়েতে এতদিন কোনও আন্ডারপাস না থাকায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। এই আন্ডারপাসের দাবিতে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার (Becharam Manna) নেতৃত্বে দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই। সেই আন্দোলনে অবশেষে সাফল্য এল।ডানকুনি চৌমাথা থেকে হরিপাল অবধি মোট ১৬ টি আন্ডারপাস তৈরির সিদ্ধান্ত নিল হাইওয়ে কতৃপক্ষ।

হাইওয়েতে কোনও আন্ডারপাস না থাকায় দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ গেছে বাদ পড়েনি গবাদি পশুও। সাধারণ মানুষকে পাশে নিয়ে এই অবস্থার পরিবর্তন চেয়েছিল তৃণমূল কংগ্রেস। আন্দোলনের নেতৃত্ব দেন বেচারাম মান্না। অবশেষে মাথা নত করল হাইওয়ে কর্তৃপক্ষ এবং আন্ডারপাস তৈরিতে সম্মতি দিতে বাধ্য হলো তারা। এরপরই খুশির জোয়ার সাধারণ মানুষের মধ্যে। পাঁচঘরা পঞ্চায়েতের উপপ্রধান অজিত আদক বলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার নেতৃত্বে মানুষকে সাথে নিয়ে ২০১৩ সাল থেকে আন্ডারপাশের দাবিতে আন্দোলন চলছে । দীর্ঘ হাইওয়েতে কোনো আন্ডারপাস না থাকায় এতদিনে দুর্ঘটনায় প্রায় ২১০০ মানুষ প্রাণ হারিয়েছেন। অনেকে আহত হয়েছেন, অবশেষে মিলেছে আন্ডারপাস তৈরির অনুমতি। তিনি বলেন এই জয় রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও সাধারণ মানুষের আন্দোলনের জয়।এলাকার বাসিন্দা রিনা ধর বলেন বাড়ির বাচ্চাদের সমস্যা হতো, যান চলাচলেও অসুবিধা হতো। এতদিন ধরে আন্ডারপাস হবে হবে শুনেছেন এবার যেটা বাস্তবায়িত হতে চলেছে তাতে খুশি প্রত্যেকে।

 

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...