Sunday, May 31, 2026

খাওয়াদাওয়া বন্ধ করেও মিলল না রেহাই! আগামী ১৪ দিন ইডি হে.ফাজতেই সুজয়কৃষ্ণ

Date:

Share post:

মিলল না জামিন (Bail)। আগামী ১৪ দিনের ইডি হেফাজতেই (ED Custody) থাকতে হবে সুজয়কৃষ্ণ ভদ্রকে (Susujay Krishna Bhadra)। ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার গ্রেপ্তার হন সুজয়কৃষ্ণ ভদ্র। বুধবার সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। প্রায় দেড়ঘণ্টা ধরে চলে স্বাস্থ্যপরীক্ষা। তবে বুধবার হাসপাতাল থেকে বেরনোর সময় তাঁকে দেখে ‘চোর, চোর’ স্লোগান ওঠে। ঘটনাকে কেন্দ্র করে এদিন হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারপরই হাসপাতাল থেকে সুজয়কৃষ্ণকে ব্যাঙ্কশাল আদালতে (Bankshal Court) নিয়ে যাওয়া হয়।

তবে এদিন আদালতে ইডি দাবি করে মঙ্গলবার রাত থেকে সুজয়কৃষ্ণ কিছুই খাননি। নিজেকে অসুস্থ বলে প্রমাণ করতেই তিনি উপোস করছে মনে করছেন তদন্তকারীরা। তবে ইডির আইনজীবী বিচারককে জানান, উনি কিছু না খেলে অসুস্থ হয়ে পড়তে পারেন। ইডির আধিকারিকেরা মনে করছেন, সে ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ এড়িয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে তাঁর কাছে। এর ফলে তদন্তও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করার পর বুধবার স্বাস্থ্যপরীক্ষার জন্য তাঁকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আদালতে ইডির তরফে জানানো হয়, সুজয়কৃষ্ণ অসুস্থ হয়ে পড়তে পারেন, এই আশঙ্কায় স্বাস্থ্যপরীক্ষাতেও বেশ খানিকটা দেরি হয়। আদালতে ইডির আইনজীবী জানান, যে সব মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, সেখান থেকে বহু তথ্য পাওয়া গিয়েছে। কিন্তু ফোন থেকে বেশ কিছু তথ্য মুছে ফেলা হয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

তবে এদিন আদালতে ইডি আরও জানায়, ২০১৪ সালের টেট পরীক্ষার সঙ্গে সুজয়কৃষ্ণের প্রত্যক্ষ যোগসূত্র পাওয়া গিয়েছে। এই বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে সুজয়কৃষ্ণকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই বুধবার সুজয়কৃষ্ণকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতের কাছে আর্জি জানান ইডির আইনজীবী।

 

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...