Thursday, May 7, 2026

‘দ্য কেরালা স্টোরি’ দেখেই প্রেমিকের বিরুদ্ধে যৌ*ন হেনস্থার অভিযোগ প্রেমিকার

Date:

Share post:

মুক্তির পর থেকেই একাধিকবার শিরোনামে এসেছে ‘দ্য কেরালা স্টোরি’। এবার এই ছবি দেখে প্রেমিকের বিরুদ্ধে মুম্বই পুলিশে অভিযোগ জানালেন এক মডেল। অভিযুক্তর বিরুদ্ধে যৌন হেনস্থা, ব্ল্যাকমেলিং-সহ একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন নির্যাতিতা। তাঁর অভিযোগ গোটা ঘটনার সূত্রপাত ২০২০ সালে, যখন অভিযুক্ত তনভীর আখতার মহম্মদ লাকে খানের মডেলিং এজেন্সিতে যোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:সেনেট সদস্যের বাতিল মামলা: কেরালা হাই কোর্টে খারিজ রাজ্যপালের নির্দেশ

বিহারের ভাগলপুরের বাসিন্দা মডেলিং ওয়ার্কশপের কাজে রাঁচি পৌঁছেছিলেন। সেখান থেকেই অভিযুক্তের সঙ্গে আলাপ হয়। সেখান থেকে পরে তনভীর তাঁকে ‘২০২১ সাল থেকে লাগাতার ধর্ষণ করে, একইসঙ্গে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে থাকে’ বলে অভিযোগের প্রতিলিপিতে জানান নির্যাতিতা।
এই ব্যাপারে কাউকে কিছু জানালে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেন অভিযুক্ত বলে দাবি নির্যাতিতার। তাই কাউকে কিছু না জানিয়ে তনভীরের অত্যাচার সহ্য করতে না পেরে মুম্বই পালিয়ে আসেন তিনি, ভারসোভা পুলিশকে জানান অভিযোগকারিনী। কিন্তু তাতেও হেনস্থা বন্ধ হয়নি। শেষমেশ বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হন মডেল।
মডেলের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২) (N), ৩২৮, ৫০৬, ৫০৪, ৩২৩ এবং আইটি অ্যাক্টের ৬৭ নম্বর ধারায় তনবীর আখতার মহম্মদ লাকে খানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

 

Related articles

“খারাপ সময় দলের পাশে থাকুন”, সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষ অনিন্দ্যর

রাজ্যের সাথে সাথে টলিউডেও চলছে পালা বদল। কয়েকদিনে যাবৎ সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রোফাইলেই পোস্ট হচ্ছে সেই ছবি। অনেকেই...

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...