Saturday, May 16, 2026

গু.লিবিদ্ধ গায়িকা! গানের আসরে মারা.ত্মক কাণ্ড

Date:

Share post:

আনন্দ উদযাপনের মাধ্যম হিসেবে চলল গুলি, বিহারের সরন জেলার সেনদুরবা গ্রামের (Sendurba village of Saran district of Bihar) সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে গুলিবিদ্ধ হলেন ভোজপুরি গায়িকা নিশা উপাধ্যায় (Nisha Upadhyay)। গুরুতর যখন অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে খবর আনন্দ উদযাপন করতেই উপস্থিত দর্শক গুলিবর্ষণ করছিলেন, আর তখনই ঘটে যায় মারাত্মক ঘটনা। গোটা ভিডিও সমাজ মাধ্যমের (Social media) ভাইরাল হলেও পুলিশি অভিযোগে অনীহা কেন উঠছে প্রশ্ন।

জনপ্রিয় ভোজপুরি গায়িকা যখন অনুষ্ঠানে গান গাইছিলেন তখন আচমকা গুলি এসে লাগে নিশার গায়ে। পাটনার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানোর পর সেখানেই চিকিৎসা চলছে। সমাজ মাধ্যমে গোটা বিষয়টি দেখার পর পুলিশ তরফ থেকে এই নিয়ে পদক্ষেপ করার সিদ্ধান্ত হয়। কিন্তু কেন উদ্যোক্তা বা শিল্পীর তরফ থেকে কোন অভিযোগ এল না তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।এ বিষয়ে বিহারের শিল্প ও সংস্কৃতি মন্ত্রী জিতেন্দ্র কুমার রাই (Jitendra Kumar Rai) বলছেন, সংস্কৃতির আসরে আনন্দ উদ্‌যাপনের জন্য গুলি চালানো বেআইনি। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করার কথা বলে গোটা ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় আখ্যা দিয়েছেন তিনি। যদিও গায়িকার পরিবারের তরফ থেকে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁরা এই নিয়ে মন্তব্য করতে চাননি।

 

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...