Sunday, May 3, 2026

“পরের ছবি চিফ মিনিস্টার ফাটাকেষ্ট”! মিঠুনের মুখ্যমন্ত্রী হওয়ার ‘বাসনা’য় মো.ক্ষম চিমটি কুণালের

Date:

Share post:

রাজনীতি রুক্ষ জমি, না রূপোলি পর্দার মায়া- সেটা বোধহয় গুলিয়ে ফেলেছেন BJP নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেই কারণেই বলিউডের ফিল্মের ধাঁচে ৬ মাসের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হতে চাইছেন ‘ডিস্কো ডান্সার’ মিঠুন। আর তাঁর এই ইচ্ছাকে মোক্ষম চিমটি কেটেছেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

বৃহস্পতিবার, বিধাননগরের EZCC-তে ABVP-র অনুষ্ঠানে সাংবাদিকের প্রশ্নের উত্তরে মিঠুন অভিযোগ করেন, রাজ্যে সিস্টেমে পচন ধরেছে। মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে গোটা সিস্টেম বদলে দেবেন বলে ডায়লগ আওড়ান তিনি। অর্থাৎ নিজের সুপ্ত ইচ্ছে প্রকাশ করে ফেলেন বিজেপি নেতা মিঠুন।

এর প্রেক্ষিতে মিঠুনকে তুলোধনা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তাঁর কথায়, মিঠুন বাংলাকে অপমান করছেন। ‘পদলোভী’, ‘দলবদলু’ এবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন! তিনি সারদার সুবিধাবাদী, অ্যালকেমিস্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Chakraborty) তাঁকে রাজ্যসভায় পাঠান, তখন মিঠুন বলেন, “বোনের কাছে চিরকৃতজ্ঞ থাকব।“ অথচ সিবিআই-ইডি থেকে বাঁচতে সেই মমতাকে ছেড়ে বিজেপিতে গিয়েছেন মিঠুন। এর পরে তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, এমএলএ ফাটাকেষ্ট, মিনিস্টার ফাটাকেষ্টর পরের ছবি চিফ মিনিস্টার ফাটাকেষ্ট। সেই ছবির জন্য বরং প্রোডিউসার খুঁজুন মিঠুন।

একই সঙ্গে তৃণমূল মুখপাত্র আক্রমণ করে বলেন, মিঠুন মুখ্যমন্ত্রী হতে চাইছেন শুনলে শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষরা বহুতল থেকে ঝাঁপ দেবেন।

 

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...