Saturday, March 14, 2026

রাজ্যের উদ্যোগে বালেশ্বরের দুর্ঘটনাস্থল থেকে নিরাপদে ফেরানো হচ্ছে বাংলার বাসিন্দাদের

Date:

Share post:

ওড়িশার বালেশ্বরে (Baleshwar) ভয়াবহ রেল (Rail) দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে রাজ্য সরকারের উদ্যোগে বাংলার বাসিন্দাদের উদ্ধার করে আনা হচ্ছে। এখনও পর্যন্ত ১২০ জন যাত্রীকে সেখান থেকে নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে। ১১ জন আহতকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার নবান্ন (Nabanna) থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, উদ্ধার কাজে সহায়তা করার জন্য ৭০টি অ্যাম্বুল্যান্সের সঙ্গে ৩৪ জন চিকিৎসক, ১০টি বাস এবং ২০টি ছোট গাড়ি বালেশ্বরের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। চার জন সিনিয়র আইএএস আধিকারিকের নেতৃত্বে একটি দল শুক্রবারই সেখানে পৌঁছেছে। যেকোনও রকমের সহায়তা করার জন্য নবান্নে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা ও ব্লক প্রশাসনের কাছ থেকে আসা তথ্যের ভিত্তিতে প্রতি ঘণ্টায় রিপোর্ট তৈরি করা হচ্ছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, জেলাশাসক, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছেন মুখ্যসচিব।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...